ভ্যাকসিন দেয়ার জন্য নির্বাচিত ঢাকার চার হাসপাতাল

২০ জানুয়ারি ২০২১, ০২:৪৬ PM
ভ্যাকসিন দেয়ার জন্য নির্বাচিত চারটি হাসপাতাল

ভ্যাকসিন দেয়ার জন্য নির্বাচিত চারটি হাসপাতাল © ফাইল ফটো

ঢাকার চারটি হাসপাতালে প্রথম দফায় করোনাভাইরাসের টিকা দেয়া হবে। টিকার কার্যক্রম শুরু হবে ঢাকার কুর্মিটোলা হাসপাতাল থেকে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল মান্নান একটি সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। - খবর বিবিসি বাংলার

আবদুল মান্নান জানান, পরে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ টিকা দেয়া হবে।

এরপর একযোগে সারা দেশে টিকা দেয়ার কার্যক্রম শুরু হবে বলে। আবদুল মান্নান জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টায় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ভারত থেকে উপহার হিসাবে পাঠানো ২০ লাখ টিকার ডোজ ঢাকায় পৌঁছবে।

এর আগে জানানো হয়েছিলো বুধবারই বাংলাদেশ পেয়ে যাবে উপহারের টিকা। পরে জানানো হয় একদিন পিছিয়ে গেছে তা।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের বরাত দিয়ে মান্নান জানান, তারা জানিয়েছে যে, আগামী ২৫শে জানুয়ারি বাংলাদেশের ক্রয় করা টিকার ৫০ লাখ ডোজ ঢাকায় আসবে। এসব টিকা তেজগাঁয়ের ইপিআই সংরক্ষণাগারে রাখা হবে।

স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান বলছেন, প্রথম মাসে ৬০ লক্ষ টিকা দেয়া হবে। পরের মাসে দেয়া হবে ৫০ লাখ। তৃতীয় মাসে আবার ৬০ লাখ টিকা দেয়া হবে। প্রথম মাসে যারা টিকা নেবেন, তারা তৃতীয় মাসে আবার দ্বিতীয় ডোজ নেবেন। তবে কবে থেকে টিকা দেয়া শুরু হবে, সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারণ করে দেবেন বলে তিনি জানান।

বিসিপিএসের সভাপতি ডা. মওদুদ, সচিব ডা. ইমতিয়াজ ফারুক
  • ১৬ জুন ২০২৬
এবার বিদ্যালয়ের নাম বদলে মায়ের নামে করার আবদার বিএনপি এমপির
  • ১৬ জুন ২০২৬
আর্জেন্টিনাকে কাঁপানো সেই রেনার্ড এবার তিউনিসিয়ার ডাগআউটে
  • ১৬ জুন ২০২৬
একনেকে ৫ মেগা প্রকল্পের অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি টাকা
  • ১৬ জুন ২০২৬
জুলাই হত্যা মামলায় অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন
  • ১৬ জুন ২০২৬
সকালে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে থাকছ…
  • ১৬ জুন ২০২৬
×