করোনায় প্রাণ গেল উত্তরা বিশ্ববিদ্যালয় শিক্ষকের

২৯ ডিসেম্বর ২০২০, ১১:০৭ AM
মো. নজরুল ইসলাম

মো. নজরুল ইসলাম © সংগৃহীত

উত্তরা ইউনিভার্সিটির আইন বিভাগের সহকারি অধ্যাপক মো. নজরুল ইসলাম (৭২) করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বাংলাদেশ মেডিকেলের আইসিইউ’তে চিকিৎসাধীন ছিলেন।

উত্তরা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা এমএইচ মোবারক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। উত্তরা বিশ্ববিদ্যালয় পরিবার মরহুম সহকারি অধ্যাপক মো. নজরুল ইসলামের রুহের আত্মার মাগফিরাত ও রহমত কামনা করেছে। মৃত্যুকালে তিনি দুই ছেলেসহ অনেক আত্মীয়, পরিজন রেখে গেছেন।

নজরুল ইসলামের এক ছেলে করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সৃষ্টিকর্তা যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং পরিবার এই গভীর সঙ্কটে সকলকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন সে কামনা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।

বৃষ্টি উপেক্ষা করে গাইবান্ধায় শিবিরের বিক্ষোভ, খুনিদের ফাঁস…
  • ২২ জুন ২০২৬
যুবদল নেতার বাড়িতে গুলি চালালেন আপন ছোট ভাই
  • ২২ জুন ২০২৬
আইসিএপিপি’র স্থায়ী কমিটির সদস্য হলেন ইসমাইল জবিউল্লাহ
  • ২২ জুন ২০২৬
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • ২২ জুন ২০২৬
মাদকের বিরুদ্ধে কথা বলাতেই ডিসি সারওয়ারকে প্রত্যাহার: শিবির…
  • ২২ জুন ২০২৬
স্কুল ছুটি শেষে ফিরছিল বাড়ি, প্রাণ গেল পিকআপের ধাক্কায়
  • ২২ জুন ২০২৬