লক্ষ্মীপুরের রামগঞ্জ

যুবদল নেতার বাড়িতে গুলি চালালেন আপন ছোট ভাই

গুলি করছেন সুমন মজুমদার

গুলি করছেন সুমন মজুমদার © ভিডিও থেকে নেওয়া

লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা যুবদলের সদস্যসচিব আবদুস ছাত্তার মজুমদারের বাড়িতে প্রকাশ্যে গুলি করার অভিযোগ উঠেছে তারই আপন ছোট ভাই সুমন মজুমদারের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার (২১ জুন) দিবাগত রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তবে ঘটনাটি ঘটে একই দিন সকাল ১০টার দিকে রামগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কমরদিয়া এলাকায়।

ভাইরাল হওয়া প্রায় ১ মিনিট ১০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সুমন মজুমদার নামের এক ব্যক্তি হাতে পিস্তল নিয়ে যুবদল নেতা আবদুস ছাত্তার মজুমদারের বাড়ির দিকে কয়েকটি গুলি ছুড়ছেন। এ সময় পেছন থেকে এক নারী তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন। গুলির পাশাপাশি বাড়ির বারান্দার জানালার কাচ ভাঙচুর করতেও দেখা যায় তাকে। ঘটনার সময় অভিযুক্ত ব্যক্তিকে উচ্চ স্বরে গালাগাল করতে শোনা যায়।
তবে গুলি করার সময় আবদুস ছাত্তার মজুমদার বাড়িতে উপস্থিত ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানিয়েছে, অভিযুক্ত সুমন মজুমদার যুবদল নেতা আবদুস ছাত্তার মজুমদারের আপন ছোট ভাই। পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও এ বিষয়ে এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

আবদুস ছাত্তার মজুমদার বর্তমানে রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব এবং লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9