স্কুল ছুটি শেষে ফিরছিল বাড়ি, প্রাণ গেল পিকআপের ধাক্কায়

২২ জুন ২০২৬, ০২:০০ PM
শিক্ষার্থী গৌরী পাহানের মরদেহ

শিক্ষার্থী গৌরী পাহানের মরদেহ © টিডিসি

স্কুল ছুটি শেষে প্রতিদিনের মতো হেঁটে বাড়ি ফিরছিল প্রথম শ্রেণির শিক্ষার্থী গৌরী পাহান (৭)। পথে নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাপা এলাকায় দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ যায় তার।

সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার গোবরচাপা বাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৌরী পাহান উপজেলার চাপাইনগর গ্রামের খোকন পাহানের বড় মেয়ে। সে স্থানীয় গোবরচাপা কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার স্কুল ছুটি শেষে গৌরী হেঁটে বাড়ি ফিরছিল। পথে গোবরচাপা বাজার থেকে প্রায় ৩০০ থেকে ৩৫০ মিটার দক্ষিণে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে পিকআপটির পিছু ধাওয়া করে সেটি আটক করতে সক্ষম হন। তবে এ সময় চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।

গৌরীর আকস্মিক মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রতিবেশী, সহপাঠী ও স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

এলাকাবাসীর অভিযোগ, ওই সড়কে প্রায়ই বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে, ফলে দুর্ঘটনার ঝুঁকি সব সময়ই থাকে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, পলাতক চালককে দ্রুত গ্রেপ্তার এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9