ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

২২ জুন ২০২৬, ০২:১২ PM , আপডেট: ২২ জুন ২০২৬, ০২:২১ PM
সেনাবাহিনী

সেনাবাহিনী © সংগৃহীত

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দেশের ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে। সোমবার (২২ জুন) এ নির্দেশনা দেয়া হয়েছে আইএসপিআর থেকে। সেনা সদস্যদের মোতায়েন হতে যাওয়া জেলাগুলো হলো- ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুর।

সূত্র বলছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন। মূলত এটিকে সামনে রেখেই মোতায়েন হতে যাচ্ছে সেনাবাহিনী। আগামী ৩০ জুন পর্যন্ত তারা মাঠে থাকবেন। 

জানা গেছে, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাঠে নেমে নিজেদের অবস্থান জানান দেয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন গোয়েন্দা সংস্থা জানিয়েছে। সেই প্রেক্ষিতে পুলিশ, র্যাবসহ বিভিন্ন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনা সদস্যরাও মাঠে থাকবে। আওয়ামী লীগ যাতে মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে; সেজন্য বাহিনীগুলো ইতোমধ্যেই সতর্ক অবস্থান নিয়েছে।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহরে গেল দুদিন আগে থেকেই সন্দেহভাজনদের তল্লাশী করা হচ্ছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের আটক করা হচ্ছে। যদিও এর মাঝেও আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে বলে নানা সংবাদ মাধ্যমে খবর আসছে।

মাঠে থাকবে বিএনপি-যুবদল-ছাত্রদল: এদিকে আওয়ামী লীগকে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাঠে নামতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য সংগঠন। এজন্য ইতোমধ্যেই পরিকল্পনাও সাজিয়েছে দলগুলো। যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘কোনভাবেই পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজপথে নামতে দেয়া হবে না। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাঠে নেমে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে; তা সহ্য করা হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরাও রাজপথে সতর্ক থাকব।’

‘ওভার নাম্বারিং-আন্ডার নাম্বারিং’ নিয়ে তদন্ত হবে, শিক্ষকদের…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারি খাল ভরাট করে বাগানবাড়ি, তদন্তে সত্যতা পেল প্রশাসন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের ২য় কিস্তির বেতন-ভাতায় বরাদ্দ ৫২ কোটি ৩৫ লাখ টাকা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের চিকিৎসাসেবায় ২টি আধুনিক অ্যাম্বুলেন্স দিল রাব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে, আবেদন ২৫ সেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির নতুন সহকারী প্রক্টর সিয়াম আহমেদ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9