আদ্‌-দ্বীন হাসপাতালের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত সুবিবেচনাপ্রসূত নয়: গণস্বাস্থ্য কেন্দ্র

২১ জুন ২০২৬, ০১:২৬ PM , আপডেট: ২১ জুন ২০২৬, ০১:২৬ PM
আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল ও গণস্বাস্থ্য কেন্দ্র

আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল ও গণস্বাস্থ্য কেন্দ্র © টিডিসি সম্পাদিত

আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম বন্ধ হওয়ায় সাশ্রয়ী মূল্যে স্বল্প আয়ের মানুষেরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ ঘটনায় হাসপাতালটির প্রতি সংহতি প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্র। রোগীবান্ধব হিসেবে আদ্‌-দ্বীন হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম অতিদ্রুত শুরু করার আহবান জানিয়ে প্রতিষ্ঠানটি বলছে, হাসপাতালটি বন্ধের সিদ্ধান্ত দুঃখজনক এবং সুবিবেচনাপ্রসূত নয় ।

গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারপার্সন শিরীন পারভিন হক স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, আদ্‌-দ্বীন হাসপাতাল সীমিত ও স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য সেবা প্রদানকারী একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এবং এ হাসপাতালের মাধ্যমে লক্ষ লক্ষ দরিদ্র ও নিম্নবিত্ত মানুষ দীর্ঘদিন যাবত স্বল্পমূল্যে সুচিকিৎসা পেয়ে আসছে। 

সম্প্রতি হাসপাতালে ঘটে যাওয়া একটি দূর্ঘটনাকে কেন্দ্র করে সরকার মগবাজারস্থ আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা অত্যন্ত দুঃখজনক এবং সুবিবেচনাপ্রসূত নয় বলেই মনে করে গণস্বাস্থ্য কেন্দ্র। চিঠিতে আরও উল্লেখ করা হয়, ‘দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠান আদ্‌-দ্বীন হাসপাতাল এর কঠিন সময়ে আমরা আপনাদের পাশে আছি।’

আরও পড়ুন: শিক্ষকদের বদলি: প্রতিষ্ঠানপ্রধানদের তথ্য এন্ট্রির সময় বাড়িয়ে মাউশির বিজ্ঞপ্তি

চিঠিতে শিরীন পারভিন হক বলেন, ‘আমরা আশা করি, সংশ্লিষ্ট সব মহল তাদের প্রজ্ঞা, সহনশীলতা ও দূরদর্শিতা দিয়ে এই অচলাবস্থা নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবেন।’

তিনি বলেন, ‘সীমিত আয়ের মানুষের জন্য একটি রোগীবান্ধব হাসপাতাল হিসেবে আদ্‌-দ্বীন হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম আইনসিদ্ধভাবে অতিদ্রুত শুরু হোক এবং গরীব মানুষের চিকিৎসা সেবার ধারাবাহিকতা রক্ষা হোক, এ কামনা করছি। মানবসেবায় আপনাদের অঙ্গীকার অটুট থাকুক।’

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9