আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক আবু হেনা

প্রধানমন্ত্রীকে করজোরে বলছি, আদ-দ্বীনের লাইসেন্স ফেরত দিন—দায়ীদের বিচার করুন

১৬ জুন ২০২৬, ০১:২৪ PM , আপডেট: ১৬ জুন ২০২৬, ০১:২৮ PM
আবু হেনা রাজ্জাকী

আবু হেনা রাজ্জাকী © সংগৃহীত

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক আবু হেনা রাজ্জাকী বলেছেন, ‘প্রধানমন্ত্রীকে করজোরে বলছি, আদ-দ্বীনের লাইসেন্স ফেরত দিন দায়ীদের বিচার করুন’। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনে টক শো অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্দেশে করজোরে অনুরোধ জানাচ্ছি যেন আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া হয়। মাত্র ২৫০ টাকায় সাবসিডি দিয়ে ডায়ালিসিস সেবা দেওয়া হয়, যা ৩৮০ টাকায় সারা ঢাকা শহর থেকে রোগীদের আকৃষ্ট করে। 

তিনি আরও বলেন, এখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করছে, প্রায় ৬০০ থেকে ৭০০ মেডিকেল স্টুডেন্ট এবং বিদেশি শিক্ষার্থীও রয়েছে, যারা এই প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল।

আবু হেনা বলেন, অনিয়ম বা অভিযোগের বিচার অবশ্যই হওয়া উচিত, তবে একইসঙ্গে হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া জরুরি। অনতিবিলম্বে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

এর আগে, গত বৃহস্পতিবার রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়, হাসপাতালটি আগামী ৩০ দিনের মধ্যে বাতিল আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবে।

প্রসঙ্গত, গত ২৭ মে ভোরে আদ-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতক শিশুর মৃত্যু হয়। মৃত নবজাতকদের বয়স ছিল এক থেকে তিন দিন। এ ঘটনায় অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগ এনে রমনা থানায় মামলা করেন মৃত এক নবজাতকের বাবা হাবিবুর রহমান। 

৭ বছরের সাধনা, অসংখ্য নির্ঘুম রাত আর বুকভরা স্বপ্নের পর আমা…
  • ১৫ অক্টোবর ২০২৬
দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৫ অক্টোবর ২০২৬
ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ৩ পদে চাকরি, আবেদন ১৫ দি…
  • ১৫ অক্টোবর ২০২৬
সব স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত
  • ১৫ অক্টোবর ২০২৬
৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬