চতুর্থ টেস্টেও করোনা নেগেটিভ স্বরাষ্ট্রমন্ত্রী

১৮ নভেম্বর ২০২০, ১২:৩১ PM
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল © ফাইল ফটো

চতুর্থ টেস্টে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের করোনাভাইরাসের নেগেটিভ ফলাফল এসেছে। মঙ্গলবার(১৭ নভেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এ তথ্য নিশ্চিত করেন।

এসময় তিনি বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে জানানো হয় যে, তার করোনার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ। দ্বিতীয় দফায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন আসাদুজ্জামান কামাল।

এর আগে, গত শুক্রবার আইইডিসিআরে নমুনা পরীক্ষা করিয়েছিলেন তিনি, তাতে ফল পজিটিভ আসে। পরে রবিবার রাজারবাগ সম্মিলিত পুলিশ হাসপাতালে করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে।

এর পরদিন রাজধানীর ডিএমএফআর মলিকিউলার ল‍্যাব অ্যান্ড ডায়াগনস্টিকের তৃতীয় দফায় মন্ত্রীর নেগেটিভ আসে। মঙ্গলবার চতুর্থ দফায় আইইডিসিআরে মন্ত্রীর নেগেটিভ ফল এসেছে।

জনসংযোগ কর্মকর্তা অপু বলেন, ‘মাননীয় মন্ত্রী সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং উনার কোনো ধরনের লক্ষণ নেই।’

পেলে-রোনালদো নয়, মেসির দলে যোগ দিলেন এমবাপ্পে 
  • ২২ জুন ২০২৬
জনবল নিয়োগ দেবে পাঠাও, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২২ জুন ২০২৬
প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন লটারিতে
  • ২২ জুন ২০২৬
এবার নিজ দল থেকেই ‘অপসারিত’ মমতা, বহিষ্কার অভিষেক
  • ২২ জুন ২০২৬
আশা করি আপনি আপনার দাদার নাম রাখতে পারবেন, তাসমিয়া প্রধানকে…
  • ২২ জুন ২০২৬
বাদ পড়া এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ২২ জুন ২০২৬