মুক্তিযুদ্ধে সাহসী সাংবাদিকতার জন্য স্মরণীয় মার্ক টালির মৃত্যুতে পররাষ্ট্র উপদেষ্টার শোক

২৭ জানুয়ারি ২০২৬, ০৪:৪২ AM
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন © সংগৃহীত ছবি

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সাহসী সাংবাদিকতার জন্য স্মরণীয় ব্রিটিশ সাংবাদিক স্যার উইলিয়াম মার্ক টালির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার এক শোকবার্তায় তিনি এই প্রবীণ সাংবাদিকের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। গত রবিবার ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে ৯০ বছর বয়সে মারা যান দক্ষিণ এশিয়ার প্রখ্যাত এই সাংবাদিক।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তার শোকবার্তায় বলেন, 'বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় ব্যাপক ও সাহসী প্রতিবেদন প্রচারের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সমর্থন ও সহমর্মিতা আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন স্যার উইলিয়াম মার্ক টালি। সে কারণে তিনি সব সময় বাংলাদেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন।' তিনি আরও উল্লেখ করেন যে, ১৯৭১ সালে বিবিসি রেডিওতে প্রচারিত স্যার টালির সংবাদ ছিল অবরুদ্ধ বাংলাদেশের মানুষের জন্য তথ্য ও প্রেরণার অন্যতম প্রধান উৎস।

ব্রিটিশ বংশোদ্ভূত মার্ক টালি দীর্ঘ সময় ভারতে অবস্থান করে সাংবাদিকতা করেছেন এবং দক্ষিণ এশিয়ার ইতিহাসের গুরুত্বপূর্ণ মোড়গুলো অত্যন্ত সাহসিকতার সাথে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। তার মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তার সাহসী ও নৈতিক সাংবাদিকতা বাংলাদেশের ইতিহাসে তাকে চিরস্মরণীয় করে রাখবে।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬