স্ত্রীসহ করোনায় আক্রান্ত হুইপ স্বপন

১৩ নভেম্বর ২০২০, ১২:৫০ PM
আবু সাঈদ আল মাহমুদ স্বপন

আবু সাঈদ আল মাহমুদ স্বপন © ফাইল ফটো

নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও তাঁর স্ত্রী। আজ শুক্রবার(১৩ নভেম্বর) হুইপ নিজে ফেইসবুকে এক পোস্টে এ কথা জানান।

এ সময় তিনি রেখেন, ‘আমি গতকাল থেকে করোনা আক্রান্ত। আমার স্ত্রী গত ১১ দিন ধরে আক্রান্ত। অনূগ্রহপূর্বক আমাদের জন্য দোয়া করবেন।’

এদিকের হুইপের পরিবার সূত্র জানায়, এখন পর্যন্ত স্বপনের কোনো শারীরিক জটিলতা দেখা দেয়নি। তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। তবে তাঁর স্ত্রী মেহবুবা আলম রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন।

এ বিষয়ে আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘আজই করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পেলাম। তবে গতকালই আমাকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল যে আমি করোনা পজিটিভ। এখনো আমার কোনো শারীরিক সমস্যা দেখা দেয়নি। আমার স্ত্রীও করোনা পজিটিভ। সে গত ১২ দিন ধরে এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছে।’

প্রাথমিকে প্রশিক্ষণহীন শিক্ষক থাকবেন না: প্রাথমিক ও গণশিক্ষ…
  • ২২ জুন ২০২৬
মাজারের ডেগ খুলে দিলেন ডিসি সারওয়ার
  • ২২ জুন ২০২৬
বদলি আবেদন শেষ হওয়ার কতদিন পর প্রতিষ্ঠান পরিবর্তন, জানাল মা…
  • ২২ জুন ২০২৬
অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত মহাপরিকল্পন…
  • ২২ জুন ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
  • ২২ জুন ২০২৬
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ, আব…
  • ২২ জুন ২০২৬