দু-চার দিনের মধ্যেই করোনা ভ্যাকসিন আনার চুক্তি: স্বাস্থ্যমন্ত্রী

৩১ অক্টোবর ২০২০, ০৭:২৭ PM
স্বস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ফটো

করোনাভাইরাসের ভ্যাকসিন আনার বিষয়ে আগামী দু-চার দিনের মধ্যেই চুক্তি করা হবে বলে জানিয়েছেন স্বস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকার যোগাযোগ করছে।

আজ শনিবার দুপু‌রে মানিকগঞ্জের গড়পাড়ার শুভ্র সেন্টারে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ফুড প্যাকেজ ও হাইজিন প্যাকেট বিতরণকালে মন্ত্রী এ কথা জানান।

আসন্ন শীতে করোনার প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে করোনার প্রকোপ বেড়ে গেছে। যারা ভ্যাকসিন (টিকা) তৈরি করছে, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি। দুই-চার দিনের মধ্যেই একটি চুক্তি হবে ভ্যাকসিন আনার ব্যাপারে।

তিনি বলেন, দেশ থেকে এখনও করোনা চলে যায়নি। আমাদের স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে। তুলনামূলকভাবে করোনায় আমাদের দেশে মৃত্যুর হার অনেক কম। আমেরিকাতে সোয়া দুই লাখ লোক মারা গেছে। যদিও আমাদের একটি মৃত্যুও কাম্য নয়। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। স্বাস্থ্যবিধি মেনে চলছি বিধায় আমরা ভালো আছি। আর কিছুদিন ধৈর্য্য ধরতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, মানিকগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাভোকেট গোলাম মহীউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ হাফিজুর রহমান, মানিকগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটি সেক্রেটারি প্রমুখ।

গোপালগঞ্জ নাই, বগুড়াও নাই, রংপুর বিভাগ তাই বরাবরের মতোই অবহ…
  • ২২ জুন ২০২৬
আশুগঞ্জ পাওয়ার স্টেশনে চাকরি, আবেদন ১২ জুলাই পর্যন্ত
  • ২২ জুন ২০২৬
রিজভী আহমেদের কাছে শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযোগ জানালেন যু…
  • ২২ জুন ২০২৬
বিটিভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় হয়েছে ২৫৪ কো‌টি
  • ২২ জুন ২০২৬
অপরাধের গ্রাফ যেকোনো সময়ের চেয়ে এখন নিম্নমুখী : স্বরাষ্ট্রম…
  • ২২ জুন ২০২৬
শনিবারের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
  • ২২ জুন ২০২৬