গ্লোব বায়োটেকের ভ্যাকসিন নিতে চায় নেপাল

২২ অক্টোবর ২০২০, ০৬:০৬ PM

© ফাইল ফটো

করোনার ভ্যাকসিন ব্যানকোভিড নেয়ার জন্য গ্লোব বায়োটেকের সঙ্গে চুক্তি করেছে নেপাল। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) তেজগাঁওয়ে গ্লোবের করপোরেট অফিসে এক সমঝোতা হয়।

নেপালের রাষ্ট্রদূত ডা. বংশীধর মিশ্র ও গ্লোবের চেয়ারম্যান হারুনুর রশীদের মধ্যে এক সমঝোতা হয়। ডা. বংশীধর মিশ্র বলেন, নেপাল ‘ব্যানকোভিডের’ ক্লিনিক্যাল ট্রায়ালে আগ্রহী। এটি একটি বিরাট অর্জন। নেপালের ‘আনমোল’ নামের একটি কোম্পানি গ্লোব বায়োটেকের টিকা নেবে।

গ্লোব বায়োটেকের চেয়ারম্যান হারুনুর রশীদ জানান, ২ কোটি ডোজ ব্যানকোভিড নেয়ার ইচ্ছা প্রকাশ করেছে নেপাল। এছাড়া আরও একটি দেশ এই ভ্যাকসিনের ২০ মিলিয়ন ডোজ নিতে চেয়েছে। তবে তিনি এই দেশটির নাম বলেননি।

গত ৫ অক্টোবর গ্লোব জানায়, গ্লোব সফলভাবে প্রাণিদেহে তাদের ট্রায়াল সম্পন্ন করেছে, এখন হিউম্যান ট্রায়ালে যওয়ার জন্য প্রস্তুত। সেদিন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. হারুনুর রশীদ জানান, সব ঠিকঠাক থাকলে, সরকারের সার্বিক সহযোগিতা পেলে ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির শুরুতে আসবে। তবে এজন্য তিনি সরকারের পৃষ্ঠপোষকতার জন্য আবেদন করেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল সংকট, রুয়েটের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিতে
  • ১৩ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬