করোনায় প্রাণ গেল আরও ২২ জনের

১৩ অক্টোবর ২০২০, ০৫:০৪ PM

© প্রতীকী ছবি

গত একদিনে কোভিড-১৯ এ মৃত্যু নিশ্চিত করা হয়েছে ২২ জনের। এ নিয়ে সরকারি হিসাবে মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচ হাজার ৫৭৭ জনে। তাছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে এক হাজার ৫৩৭ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত তিন লাখ ৮১ হাজার ২৭৫ জন শনাক্ত হলেন। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানায়।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৪ হাজার ২১টি। নমুনা পরীক্ষা করা হয় ১৩ হাজার ৮১৫টি। এখন পর্যন্ত ২০ লাখ ৯৮ হাজার ৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৪৮২ জন। এখন পর্যন্ত সুস্থ দুই লাখ ৯৫ হাজার ৮৭৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ১১ দশমিক ১৩ শতাংশ এবং এখন পর্যন্ত ১৮ দশমিক ১৭ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থ হয়েছে ৭৭ দশমিক ৬০ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৪৬ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১৭ জন পুরুষ জন এবং পাঁচ জন নারী। এখন পর্যন্ত পুরুষ চার হাজার ২৯২ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ২৮৫ জন। ২২ জনই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিন জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এক জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিন জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচ জন এবং রংপুরে দুই জন। 

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, এখন পর্যন্ত করোনায় মৃতদের মধ্যে ঢাকায় দুই হাজার ৮৪৪ জন, চট্টগ্রামে এক হাজার ১২২ জন, রাজশাহীতে ৩৫৯ জন, খুলনায় ৪৪৯ জন, বরিশালে ১৯৩ জন, সিলেটে ২৩৮ জন, রংপুরে ২৫৪ জন এবং ময়মনসিংহে ১১৮ জন মারা গেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ২০২ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৫০১ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪২২ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৭০ হাজার ৯৬১ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৮৩ হাজার ৪৬২ জনকে।

প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে ৭৯৮ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ৮৬৮ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন পাঁচ লাখ দুই হাজার ১৪৯ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে পাঁচ লাখ ৪২ হাজার ৭২৫ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪০ হাজার ৫৭৬ জন।

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের দিনক্ষণ চূড়ান্ত
  • ২২ মার্চ ২০২৬
কাতারে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬
  • ২২ মার্চ ২০২৬
হাদি তো একচুয়ালি একটা জামায়াতের প্রোডাক্ট, ওতো জঙ্গি: আসাম…
  • ২২ মার্চ ২০২৬
কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
  • ২২ মার্চ ২০২৬
ঈদ শেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘কয়েক…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence