করোনায় আরও ৩১ মৃত্যু

১২ অক্টোবর ২০২০, ০৪:২৮ PM

© প্রতীকী ছবি

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে, আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৭২ জন। আজ সোমবার বিকেলে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৪৭২ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৯ হাজার ৭৩৮ জন হল।

আর গত এক দিনে মারা যাওয়া ৩১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৫৫৫ জনে দাঁড়াল।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৫৩১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৯৪ হাজার ৩৯১ জন হয়েছে।

পেলে-রোনালদোর নয়, মেসির দলে যোগ দিলেন এমবাপ্পে 
  • ২২ জুন ২০২৬
জনবল নিয়োগ দেবে পাঠাও, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২২ জুন ২০২৬
প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন লটারিতে
  • ২২ জুন ২০২৬
এবার নিজ দল থেকেই ‘অপসারিত’ মমতা, বহিষ্কার অভিষেক
  • ২২ জুন ২০২৬
আশা করি আপনি আপনার দাদার নাম রাখতে পারবেন, তাসমিয়া প্রধানকে…
  • ২২ জুন ২০২৬
বাদ পড়া এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ২২ জুন ২০২৬