করোনায় একটি মৃত্যুও আমাদের কাম্য নয়: স্বাস্থ্যমন্ত্রী

১০ অক্টোবর ২০২০, ০৯:৫৭ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ফটো

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করেনাা মোকাবিলায় আমাদেরকে আরো কাজ করতে হবে। যারা মাধ্যমে সংক্রমণের হার শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে। একটি মৃত্যুও আমাদের কাম্য নয়। যদিও দেশে গত এক সপ্তাহে গড়ে প্রতিদিন ২০ জন করোনায় মারা গেছে। আমাদের টার্গেট করোনায় যেন একজন মানুষের মৃত্যুও না হয়।

আজ শনিবার বিকেলে মানিকগঞ্জ পৌর এলাকার নয়াকান্দিতে প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে দেশের ১৩তম আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসের টিকার জন্য সরকার অর্থ বরাদ্দ করেছে। আমাদের সবধরনের প্রস্তুতিও রয়েছে। সামনে শীত আসছে, এই সময় করোনা পরিস্থিতি অবনতি হওয়ার আশংকা রয়েছে। শীতের সময় যতটা সম্ভব সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলাই ভালো।

তিনি বলেন, করোনা নিয়ে বিরোধীদলসহ অনেকেই স্বাস্থ্য বিভাগের সমালোচনা করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে প্রশংসা পাওয়াতে আমাদের সেই দুঃখ দূর হয়ে গেছে।

করোনা ভ্যাকসিন নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার ভ্যাকসিন কেনার সকল কাজ সম্পন্ন হয়েছে। বিশ্ব ব্যাংকসহ সকল ব্যাংক ভ্যাকসিন ক্রয়ের টাকা দিতেও সম্মতি হয়েছে বলেও জানান তিনি।

উচ্চশিক্ষা শেষে চাকরির সুযোগে বড় পরিবর্তন, নতুন নীতি আনছে ন…
  • ২২ জুন ২০২৬
ক্যালকুলেটরে ‘মাপজোক’ করে ঘুষ চাইলেন সরকারি কর্মকর্তা
  • ২২ জুন ২০২৬
ক্যালকুলেটরে ‘মাপজোক’ করে ঘুষ চাইলেন কর্মকর্তা
  • ২২ জুন ২০২৬
ইউনিসেফের মাধ্যমে ১১ কোটি টাকার ভিটামিন ‘এ’ ক্যাপসুল কিনছে …
  • ২২ জুন ২০২৬
দেশজুড়ে ভারী বর্ষণে পাকিস্তানে বন্যার সতর্ককতা জারি
  • ২২ জুন ২০২৬
মার্কিন সহায়তায় ইএমকে সেন্টার পরিচালনার সুযোগ, আবেদন ১৫ জুল…
  • ২২ জুন ২০২৬