করোনায় আক্রান্ত জাহাঙ্গীর কবির নানক

০৩ অক্টোবর ২০২০, ০৮:৩৭ AM
অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক

অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক

নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। শুক্রবার (২ অক্টোবর) তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি নিজ বাসায় কোয়ারেন্টিনে আছেন।

এ তথ্য নিশ্চিত করেন জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব।

এ সময় তিনি জানান, এখন পর্যন্ত স্যার সুস্থ আছেন, ভালো আছেন। করোনা পজিটিভ হওয়ায় স্যার হোম কোয়ারেন্টিনে আছেন। তিনি ও তার পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

জানা গেছে, এর আগে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে অংশগ্রহণের জন্য বুধবার তার  করোনা টেস্ট করা হয়। সেখানে রিপোর্ট পজিটিভ আসে। পরে বৃহস্পতিবার আবারও টেস্ট করা হলে শুক্রবার রেজাল্ট পজিটিভ এসেছে।

পেলে-রোনালদোর নয়, মেসির দলে যোগ দিলেন এমবাপ্পে 
  • ২২ জুন ২০২৬
জনবল নিয়োগ দেবে পাঠাও, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২২ জুন ২০২৬
প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন লটারিতে
  • ২২ জুন ২০২৬
এবার নিজ দল থেকেই ‘অপসারিত’ মমতা, বহিষ্কার অভিষেক
  • ২২ জুন ২০২৬
আশা করি আপনি আপনার দাদার নাম রাখতে পারবেন, তাসমিয়া প্রধানকে…
  • ২২ জুন ২০২৬
বাদ পড়া এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ২২ জুন ২০২৬