করোনার ভ্যাকসিন নেয়া একজন অসুস্থ, অক্সফোর্ডের ট্রায়াল স্থগিত

০৯ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৪ AM

© ফাইল ফটো

করোনা মহামারিতে সবচেয়ে আশা জাগানো ও সম্ভাব্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা ভ্যাকসিনের তৃতীয় (সর্বশেষ) পর্যায়ের ট্রায়াল সাময়িক স্থগিত করা হয়েছে। পরীক্ষামূলক ট্রায়ালে এই ভ্যাকসিনটি শরীরে নেওয়া যুক্তরাজ্যের এক নাগরিক অসুস্থ হওয়ায় ট্রায়াল স্থগিত রাখা হয়। কিন্তু যে ব্যক্তি অসুস্থ হয়েছেন তার অসুস্থতার ধরন সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।

বিবিসি জানায়, অসুস্থ হয়ে পড়া ওই ব্যক্তিতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই ভ্যাকসিন উৎপাদনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অংশীদার অ্যাস্ট্রাজেনেকা আশা করছে, খুব শিগগিরই ফের ট্রায়ালটি শুরু করা যাবে।

জানা গেছে, এখন পর্যন্ত করোনার যত টিকা নিয়ে কাজ হচ্ছে এর মধ্যে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিনটিই সবচেয়ে বেশি সাড়া জাগিয়েছে।

করোনার এই ভ্যাকসিনের এটি তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপের ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছিল। তৃতীয় ধাপে বিশ্বের বেশ কয়েকটি দেশের প্রায় ৩০ হাজার মানুষের ওপর প্রয়োগ করা হচ্ছে ভ্যাকসিনটি। এই ধাপে সাফল্য মিললেই বাজারজাত করার জন্য প্রস্তুত হয়ে উঠবে অক্সফোর্ডের ভ্যাকসিন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র এ বিষয়ে বলেন, বড় বড় ট্রায়ালের সময় কেউ কেউ এমনিতেই অসুস্থ হয়ে পড়তে পারেন। এরকম ক্ষেত্রে আলাদাভাবে তার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়ে থাকে। জানার চেষ্টা করা হয়, তার অসুস্থ হওয়ার পেছনে ভ্যাকসিনের কোনো ভূমিকা রয়েছে কি না।

অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনটির ট্রায়াল বিশ্বজুড়েই চলছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার ৩০ হাজার মানুষের ওপর অক্সফোর্ডের এ ভ্যাকসিনের তৃতীয় ও শেষ ধাপের পরীক্ষামূলক ট্রায়াল চলছিল।

এদিকে অসুস্থ ব্যক্তির শারীরিক অবস্থার তথ্য না মিললেও সংশ্লিষ্টরা আশা করছেন, খুব শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন এবং ট্রায়ালও শুরু করা যাবে।

 

সূত্র: বিবিসি

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence