পেনাল্টি মিস লিওনেল মেসির

২২ জুন ২০২৬, ১১:১৯ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

ম্যাচের মাত্র চতুর্থ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুবর্ণ সুযোগ ছিল লিওনেল মেসির সামনে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বল পোস্টের ডান পাশ ঘেঁষে বাইরে পাঠান আর্জেন্টাইন অধিনায়ক।

গোলের অপেক্ষায় থাকা আর্জেন্টিনা সমর্থকরা যখন উল্লাসের প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই আসে হতাশার মুহূর্ত। মেসির শটের দিকে ঠিকই ঝাঁপ দিয়েছিলেন অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাজার। যদিও শেষ পর্যন্ত বল ছোঁয়ার প্রয়োজনই পড়েনি তার।

এই গোল হলে বিশ্বকাপে ১৭তম গোলের দেখা পেতেন মেসি, আর এককভাবে বসতেন সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে। কিন্তু আপাতত সেই ইতিহাস লেখা স্থগিতই রইল। তবে ম্যাচের তখনও বাকি ছিল অনেকটা সময়। তাই ইতিহাসের অপেক্ষাও শেষ হয়ে যায়নি।

ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন সাতক্ষীরার দুই বন্ধু …
  • ০১ অক্টোবর ২০২৬
প্রাথমিকে যোগদান আজ— কেউ হাসছেন, কেউ কাঁদছেন এখনও
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ০১ অক্টোবর ২০২৬
গোবিপ্রবিতে বছরে ৩৬ লাখ টাকা মেডিকেল ফি, তবুও চিকিৎসাসেবা ন…
  • ০১ অক্টোবর ২০২৬
‘গোলাপগঞ্জের হয়েও রক্তচক্ষুকে উপেক্ষা করে জুলাইয়ের সামনে ছি…
  • ০১ অক্টোবর ২০২৬