অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে নামছে আর্জেন্টিনা

২২ জুন ২০২৬, ১০:২৭ PM
আর্জেন্টিনা দল

আর্জেন্টিনা দল © সংগৃহীত

ফিফা বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রাত ১১টায় অস্ট্রিয়ার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটির শুরুর একাদশে একটি পরিবর্তন এনেছেন কোচ লিওনেল স্কালোনি।

চোটের কারণে দলে নেই রাইট-ব্যাক গনজালো মন্তিয়েল। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে বিরতির পর আর মাঠে নামতে পারেননি তিনি। যদিও চোটটি গুরুতর নয়, তবু গ্রুপ পর্বের ম্যাচে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছেন না স্কালোনি।

মন্তিয়েলের পরিবর্তে শুরুর একাদশে সুযোগ পেয়েছেন নাহুয়েল মলিনা। রক্ষণভাগে তার সঙ্গে থাকবেন টটেনহ্যামের ক্রিস্টিয়ান রোমেরো ও ম্যানচেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্তিনেস। চ্যাম্পিয়নদের রক্ষণে স্থিতি বজায় রাখার দায়িত্ব থাকবে এই তিনজনের কাঁধে।

তবে ম্যাচটির সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়ককে ঘিরেই এখন বিশ্ব ফুটবলের নজর। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৬-তে নিয়ে গেছেন তিনি। এর মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের পাশে জায়গা করে নিয়েছেন মেসি।

অস্ট্রিয়ার বিপক্ষে আজ একটি গোল পেলেই নতুন ইতিহাস গড়বেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। ১৭তম গোলের মাধ্যমে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে বসবেন তিনি।

আর্জেন্টিনার শুরুর একাদশ: এমিলিয়ানো মার্তিনেস (গোলকিপার); নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো দে পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফের্নান্দেস, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9