জনসাধারণের জন্য করোনার টিকা উন্মুক্ত করলো রাশিয়া

০৮ সেপ্টেম্বর ২০২০, ০২:৩৬ PM

© প্রতিকী ছবি

বিশ্বে প্রথমবারের মতো জনসাধারণের জন্য স্পুটনিক ভি টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে রাশিয়া। এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। রুশ স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, খুব শিগগিরই দেশের বিভিন্ন প্রান্তে টিকার প্রথম ব্যাচ পৌঁছে যাবে।

বিবৃতিতে বলা হয়েছে, করোনা সংক্রমণ রোধে নির্মিত ‘গ্যাম-কোভিড-ভ্যাক’ স্পুটনিক ভি সব পরীক্ষা-নিরীক্ষায় সফল হয়েছে। রাশিয়ার গামালেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার অব এপিডেমিওলজি ও মাইক্রোবায়োলজি এবং রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের উদ্যোগে এ টিকা তৈরি করা হয়েছে।

মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই বেশিরভাগ শহরবাসী করোনা টিকা গ্রহণ করতে পারবেন।

গত ১১ আগস্ট কোভিড-১৯ টিকা নথিভুক্ত করে রাশিয়া। চলতি মাসে ভারতে টিকাটির ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর কথা রয়েছে। শুধু ভারতই নয়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ফিলিপাইন ও ব্রাজিলে এর ক্লিনিকাল ট্রায়াল হবে। অক্টোবর বা নভেম্বরে জানা যাবে এর ফল।

বিশ্বখ্যাত চিকিৎসা সংক্রান্ত পত্রিকা ‘ল্যানসেট’ একটি প্রতিবেদনে জানিয়েছে, স্পুটনিক ভি নিরাপদ বলেই মনে হচ্ছে। এতে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এ পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা গেছে, টিকা প্রয়োগে শরীরে দীর্ঘমেয়াদী অ্যান্টিবডি তৈরি হচ্ছে।

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence