ভূমিকম্পের মাত্রা ৪, উৎপত্তিস্থল যে জেলায়

২২ জুন ২০২৬, ০৯:৫৪ PM , আপডেট: ২২ জুন ২০২৬, ০৯:৫৯ PM
ভূকম্পন

ভূকম্পন © প্রতীকী ছবি

ঢাকা ও আশপাশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনভূত হয়েছে। আজ সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে এই ভূমিকম্প হয়। তাৎক্ষণিকভাবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা ইয়াসমিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছেন, ভূমিকম্পের মাত্রা ৪.০। এর উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়।

এর আগে গত ১৮ জুন রাজধানীতে ভূমিকম্প অনুভুত হয়েছিল। সেবার আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উপকেন্দ্র আগারগাঁওয়ের সিসমিক সেন্টার থেকে প্রায় ৩৬১ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এওে আগে, গত ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে দেশে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তার আগে গত ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটের দিকে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূকম্পনে কাঁপে সারা দেশ। এর কেন্দ্র স্থল ছিল ভুটানে।

ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন সাতক্ষীরার দুই বন্ধু …
  • ০১ অক্টোবর ২০২৬
প্রাথমিকে যোগদান আজ— কেউ হাসছেন, কেউ কাঁদছেন এখনও
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ০১ অক্টোবর ২০২৬
গোবিপ্রবিতে বছরে ৩৬ লাখ টাকা মেডিকেল ফি, তবুও চিকিৎসাসেবা ন…
  • ০১ অক্টোবর ২০২৬
‘গোলাপগঞ্জের হয়েও রক্তচক্ষুকে উপেক্ষা করে জুলাইয়ের সামনে ছি…
  • ০১ অক্টোবর ২০২৬