বিশ্ববিদ্যালয়ের বাসের সঙ্গে নছিমনের সংঘর্ষ, নিহত ১

২২ জুন ২০২৬, ১০:১১ PM
দুর্ঘটনার কবলে পড়া বাসটি

দুর্ঘটনার কবলে পড়া বাসটি © সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দড়াটানা থেকে ক্যাম্পাস অভিমুখী বিআরটিসির কাঠমালতি বাসের সঙ্গে মালবাহী নছিমনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে নছিমনের চালক ঘটনাস্থলে নিহত ও ১ জন গুরুতর আহত হয়। সোমবার (২২জুন ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দড়াটানার পুলিশ সুপারের কার্যালয় থেকে ছেড়ে আসা যবিপ্রবির কাঠমালতি বাসটি পোলতাডাঙ্গা এলাকায় পৌঁছালে একটি মালবাহী ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে শিক্ষার্থী ও স্থানীয়দের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনায় ভ্যানচালক হাফিজুর (৫০) নিহত হন। তিনি চৌগাছা উপজেলার মাঠচাকলা গ্রামের জামাত আলীর ছেলে। এ ঘটনায় একই গ্রামের খায়রুলের ছেলে রুবেল হোসেন খোকন (৩৫) গুরুতর আহত হন। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের একতলা বাসের সঙ্গে একটি মালবাহী ভ্যানগাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে, সড়ক পার হওয়া একটি কুকুরকে বাঁচাতে গিয়ে ভ্যানগাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুর্ঘটনায় ভ্যানগাড়ির চালক নিহত হন এবং তার সহযোগী আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে ভাড়ায় নেওয়া বিআরটিসি বাসের ইনচার্জ শমসেরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাস দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি আমরা অবগত হয়েছি এবং ইতোমধ্যে খুলনা জোনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ফিটনেসবিহীন বাস সরবরাহের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তাদের কোনো গাড়িই ফিটনেসবিহীন নয় এবং দুর্ঘটনাকবলিত বাসটির সামনের অংশে আগে থেকেই একটি ঢাকনা লাগানো ছিল, যা দুর্ঘটনার পর আরও বেশি ক্ষতিগ্রস্ত ও ভাঙা দেখা যাচ্ছে। আমরা কখনোই কোনো বিশ্ববিদ্যালয়কে ফিটনেসবিহীন গাড়ি সরবরাহ করি না। দুর্ঘটনায় জড়িত বাসচালক ও হেল্পারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না - এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এখনো চালকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফের জেন জি বিক্ষোভে উত্তাল নেপাল 
  • ১৩ জুলাই ২০২৬
বৈরি আবহাওয়ায় এইচএসসিতে অনুপস্থিত কত
  • ১৩ জুলাই ২০২৬
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক ড. লতিফু…
  • ১৩ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বরিশাল বিশ্ববিদ্যালয় ভি…
  • ১৩ জুলাই ২০২৬
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ থেকে ২৫ হাজার…
  • ১৩ জুলাই ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে চাকরি, পদ ২০, আবেদন ২০ জুলাই পর্…
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence