আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডিতে চ্যাম্পিয়ন যবিপ্রবি

২১ জুন ২০২৬, ১১:৪৯ AM
শিরোপা হাতে যবিপ্রবি কাবাডি দল

শিরোপা হাতে যবিপ্রবি কাবাডি দল © সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আয়োজিত প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি প্রতিযোগিতা ২০২৬-এর ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ২৭-২১ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক যবিপ্রবি। 

শনিবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচের মাধ্যমে কাবাডির এই আসরের শিরোপা নিজেদের করে নেয় বিশ্ববিদ্যালয়টি।

এবারের আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিম রহমান। এ ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে আসরটি শেষ করে।

চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মো. রহমত আলী বলেন, ‘ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার এই আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। এটি শুধু আমাদের দলের নয়, পুরো বিশ্ববিদ্যালয়ের জন্যই গর্বের একটি অর্জন। সবার সহযোগিতা ও পরিশ্রমে আমরা এ সাফল্য পেয়েছি। ভবিষ্যতেও আমরা এমন পারফরম্যান্স ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করব।’

যবিপ্রবি কাবাডি দলের কোচ মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘গত ১৫ দিনের কঠোর অনুশীলন ও দলগত প্রচেষ্টার ফলেই আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে এই গৌরবময় বিজয় অর্জন করতে পেরেছি। এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত। আমি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, দর্শক, সাংবাদিক এবং মেডিকেল টিমকে আন্তরিক ধন্যবাদ জানাই। যারা আমাদের সার্বক্ষণিক উৎসাহ ও সহযোগিতা করেছেন।’

টুর্নামেন্টের আহ্বায়ক প্রফেসর ড. মো. জাফিরুল ইসলাম বলেন, ‘প্রথমবারের মতো যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি প্রতিযোগিতার আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দলের জন্য রইল শুভকামনা। আমি বিশ্বাস করি, শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা অব্যাহত রাখবে। এতে যেমন শারীরিক সুস্থতা বজায় থাকবে, তেমনি পড়াশোনায়ও মনোযোগ ও দক্ষতা বৃদ্ধি পাবে। খেলাধুলা শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা বিকাশ ও প্রতিষ্ঠার সুযোগ করে দেয় বলেও আমি মনে করি।’

উল্লেখ্য, প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি প্রতিযোগিতা আয়োজন করেছে যবিপ্রবি। যেখানে অংশগ্রহণ করে যবিপ্রবিসহ মোট ৭টি বিশ্ববিদ্যালয়।

গৃহকর্মীর সঙ্গে সম্পর্কের জেরে সিলেটে ট্রিপল মার্ডার, আটক য…
  • ১২ আগস্ট ২০২৬
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান …
  • ১২ আগস্ট ২০২৬
‘আর কোনো দিন আওয়ামী লীগ করব না, ইসলামিকভাবে নিজেকে গড়তে চা…
  • ১২ আগস্ট ২০২৬
বোমা বিস্ফোরণে দগ্ধ সেই হনুফা বেগম মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা
  • ১২ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৩১ আগস…
  • ১২ আগস্ট ২০২৬