ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে খুলল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

১৩ জুন ২০২৬, ০১:১১ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে দীর্ঘ ২৩ দিনের লম্বা ছুটি শেষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) খুলল আজ শনিবার। আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব একডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। ক্যাম্পাস সরেজমিনে ঘুরে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হতে দেখা গেছে।

এদিকে গতকাল ছুটি শেষ হওয়ায় শিক্ষার্থীরা সবাই ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে তারা। কিছু শিক্ষার্থীরা টিউশন থাকার কারণে কিছুদিন আগেই ক্যাম্পাসে ফিরেছে। দীর্ঘ ছুটি শেষে সহপাঠীদের কাছে পেয়ে পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময়, গল্প আর আড্ডায় মেতে ওঠেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের অদম্য ৭১, কড়ইতলা, ক্যাফেটেরিয়া প্রাঙ্গণসহ প্রতিটি একাডেমিক ভবন আজ শিক্ষার্থীদের পদচারণে মুখর। শিক্ষার্থীদের পদচারণে ক্যাম্পাস যেন ফিরে পেয়েছে নতুন প্রাণ, আবারও মুখর হয়ে উঠতে শুরু করেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

এর আগে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে গত ২১ মে থেকে ১০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস কার্যক্রম বন্ধ ছিল। এ ছাড়া ২৩-২৪ মে এবং ২-৩ জুন শ্রেণি কার্যক্রম স্থগিত থাকলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অফিসগুলো খোলা ছিল এবং স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হয়েছে। পরবর্তী সময়ে সাপ্তাহিক ছুটি (বৃহস্পতি ও শুক্রবার) শেষে আজ, ১৩ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আবার শুরু হয়েছে।

শিক্ষামন্ত্রীর আগমনে কুয়েটে ছাত্রদলের স্লোগান, ক্যাম্পাসে র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম ইপিজেড হাসপাতালে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩০ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০১৯ সালের ডাকসুতে কী হয়েছিল, কে কত ভোট পেয়েছিল
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
টাকা দিলেই মিলছে যে কারো কল লিস্ট, লোকেশন, এনআইডি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০ দিন ধরে নষ্ট গ্রন্থাগারের ২০ এসি, অনতিবিলম্বে পদক্ষেপের …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬