অনলাইনে ক্লাস নেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পরলেন করোনা আক্রান্ত শিক্ষিকা

০৭ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৪ AM

© সংগৃহীত

চলমান কোভিড-১৯ পরিস্থিতির কারণে বিশ্বের প্রায় অধিকাংশ দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হলেও শিক্ষা কার্যক্রম সচল রাখতে বিশ্বের বিভিন্ন দেশে অনলাইন ক্লাস চলছে। শিক্ষার্থীদের ক্ষতি পুষানোর জন্য ঘরে বসে অনলাইন ক্লাস দেয়া হচ্ছে। এবার এই অনলাইন ক্লাসেই ঘটল মর্মান্তিক ঘটনা। অনলাইনে ক্লাস নিতে নিতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আর্জেন্টিনার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

প্রতিবেদনে বলা হয়, আর্জেন্টিনা ডি লা এম্প্রেসা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতেন ৪৬ বছর বয়সী অধ্যাপক পাওলা দি সিমোন। আগস্টের শেষের দিকে তিনি করোনা পজিটিভ হন। প্রায় এক সপ্তাহ ধরে তার মধ্যে করোনার উপসর্গ দেখা যাচ্ছিল। এরপরেও পাওলা জুমে ক্লাস চালিয়ে যাচ্ছিলেন। তিনি ছিলেন রাজনীতি ও আন্তর্জাতিক বিষয়ের শিক্ষক।

গত বুধবার জুম লাইভে ক্লাস নেওয়ার মাঝেই মৃত্যুর কোলে ঢলে পড়েন পাওলা। অনলাইন ক্লাসে থাকা শিক্ষার্থীরা সাক্ষী হয় তার এই মৃত্যুর।

অনলাইনে ক্লাস চলাকালীন শিক্ষার্থীরা লক্ষ্য করে যে, শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছে পাওলার। তার কাছে অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য বাসার ঠিকানাও চায় তারা। পাওলা মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে শুধু বলতে পেরেছিলেন- আমি পারব না!

তবে করোনা নিয়ে কেন তিনি ক্লাস চালিয়ে যাচ্ছিলেন, সে ব্যাপারে এখনও কোনও ব্যাখ্যা দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

পেনাল্টি মিস লিওনেল মেসির
  • ২২ জুন ২০২৬
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ…
  • ২২ জুন ২০২৬
বিশ্বকাপের ৫৬ বছরের রেকর্ডে ভাগ বসাতে প্রস্তুত লিওনেল মেসি
  • ২২ জুন ২০২৬
প্রতিষ্ঠার দুই দশকে বিদেশি শিক্ষার্থী ভর্তি মাত্র চারজন, গত…
  • ২২ জুন ২০২৬
হোয়াটসঅ্যাপের দায়িত্ব পেলেন ভারতীয় উদ্যোক্তা কুনাল শাহ
  • ২২ জুন ২০২৬
অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে নামছে আর্জেন্টিনা
  • ২২ জুন ২০২৬