বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ পরিদর্শন কমিটিতে পরিবর্তন

০৭ সেপ্টেম্বর ২০২০, ০৯:০৯ AM

© ফাইল ফটো

বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ পরিদর্শনের জন্য সাত সদস্যের কমিটি পুনর্গঠন করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালকে সভাপতি ও উপপরিচালক/সহকারী পরিচালককে সদস্য সচিব করে এ কমিটি করা হয়।

গত ২ সেপ্টেম্বর এক চিঠিতে বলা হয়েছে, করোনা মহামারির কারণে দেশে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের একাডেমিক অনুমোদন নবায়নসহ বিভিন্ন বিষয়ে পরিদর্শন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা ২০১১ (সংশোধিত) এর ৪.২ ধারায় বর্ণিত কমিটি নির্দেশক্রমে সাত সদস্যের কমিটি পুনর্গঠন করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব বদরুন্নাহার চিঠিতে স্বাক্ষর করেছেন। পুনর্গঠিত কমিটিতে রয়েছেন অতিরিক্ত মহাপরিচালক ফ্যাকাল্টি অব মেডিসিন, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/অধ্যাপক পদমর্যাদার প্রতিনিধি সদস্য, বেসিক সায়েন্সের একজন অধ্যাপক/সহযোগী অধ্যাপক, ক্লিনিক্যাল সায়েন্সের একজন অধ্যাপক/সহযোগী অধ্যাপক।

এছাড়া বিএমঅ্যান্ড ডিসির সভাপতি কর্তৃক মনোনীত প্রতিনিধি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রতিনিধি (উপসচিব/সিনিয়র সহকারী সচিব), উপপরিচালক/সহকারী পরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদফতর, ঢাকা সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

পাশাপাশি মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদফতর, অতিরিক্ত মহাপরিচালক/পরিচালকদের মধ্য হতে পরিদর্শন কমিটির সভাপতি মনোনয়ন দিবেন বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।

আম-জাম যখন ধরবে, আমি খাব, আমাকে পাঠাবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় চবি শিক্ষার্থীর উপর হামলা
  • ১৪ এপ্রিল ২০২৬
মেট্রোরেলের পিলারে তারেক রহমানের গ্রাফিতি
  • ১৪ এপ্রিল ২০২৬
জমি নিয়ে দ্বন্দ্ব হলেই দেন মামলা, বাবা-ছেলের কাণ্ডে হয়রানিত…
  • ১৪ এপ্রিল ২০২৬
সর্বোচ্চ ‘নকল ধরা কমিটি’র আহ্বায়ক হওয়ার যোগ্যতা আছে শিক্ষাম…
  • ১৪ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩১, আবেদন শেষ…
  • ১৪ এপ্রিল ২০২৬