করোনা নিয়ে অযথা মিথ্যাচার করবেন না: স্বাস্থ্যমন্ত্রী

০৫ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৩ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ফটো

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেছেন, করোনা নিয়ে অযথা মিথ্যাচার করবেন না। আপনাদের কাজ হচ্ছে ফেসবুক আর টেলিভিশনে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করা। করোনাকালে বিএনপি কারও পাশে না দাঁড়িয়ে সরকারের সমালোচনা নিয়ে এই দলের নেতারা ব্যস্ত থাকেন। তারাই আবার রাষ্ট্র পরিচালনা করতে চায়। যে দলটির দুর্নীতির দায়ে তাদের নেত্রী এখন সাজাপ্রাপ্ত হয়েছেন।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সাটুরিয়ার বটতলায় আয়োজিত একটি অনুষ্ঠানে সাটুরিয়া ও বালিয়াটি বাজারের জন্য প্রায় ৮ কোটি টাকার তিনটি উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পাশের দেশ ভারতে প্রতিদিন ৭০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। প্রতিদিন মারা যাচ্ছে এক হাজারের বেশি মানুষ। সে তুলনায় বাংলাদেশে ১৬ কোটি মানুষের মধ্যে ৩০ থেকে ৪০ জনের মধ্যে মৃত্যু ওঠানামা করছে। মোট ৪ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।

তিনি বলেন, সুস্থতার হার ৭০ ভাগের ওপরে। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে করোনার প্রাদুর্ভাব কমে আসছে। সেই সঙ্গে মৃত্যুর হারও কমে গেছে। ইতোমধ্যেই চীনের ভ্যাকসিন পরীক্ষার জন্য অনুমতি দেওয়া হয়েছে। আরও দেশের সঙ্গে ভ্যাকসিন পেতে আলোচনা চলছে বলে তিনি জানান। তবে স্বাস্থ্য সুরক্ষা থাকার জন্য অবশ্যই সবাইকে মাস্ক পরতে হবে।

অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, প্রকল্প পরিচালক মো. মনজুরুল ইসলাম, ইউএনও আশরাফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমা তুজ জোহরা, ইউপি চেয়ারম্যান মো. রহুল আমিনসহ ছাত্রলীগ ও যুবলীগের নেতারা।

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence