২৪ ঘণ্টায় করোনায় ২৯ জনের মৃত্যু, কমছে আক্রান্ত

০৪ সেপ্টেম্বর ২০২০, ০৪:০১ PM

© ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে পুরুষ ২২ জন ও নারী ৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৪১২ জনে। ঠিক একই দিনে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৯২৯ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ২ লাখ ১৬ হাজার ১৯১ জন।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৭৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ০৪ শতাংশ। আর রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৬৭ দশমিক ২২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৭শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বয়সভিত্তিক বিশ্লেষণে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৯ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্বে তিনজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন, ষাটোর্ধ্ব ১৫ জন রয়েছেন।

পেনাল্টি মিস লিওনেল মেসির
  • ২২ জুন ২০২৬
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ…
  • ২২ জুন ২০২৬
বিশ্বকাপের ৫৬ বছরের রেকর্ডে ভাগ বসাতে প্রস্তুত লিওনেল মেসি
  • ২২ জুন ২০২৬
প্রতিষ্ঠার দুই দশকে বিদেশি শিক্ষার্থী ভর্তি মাত্র চারজন, গত…
  • ২২ জুন ২০২৬
হোয়াটসঅ্যাপের দায়িত্ব পেলেন ভারতীয় উদ্যোক্তা কুনাল শাহ
  • ২২ জুন ২০২৬
অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে নামছে আর্জেন্টিনা
  • ২২ জুন ২০২৬