সেপ্টেম্বরেই বাজারে আসছে করোনা টিকা ‌'স্পুটনিক-ভি' : রাশিয়া

০৩ সেপ্টেম্বর ২০২০, ১২:০০ PM

© ফাইল ফটো

রাশিয়ায় করোনা ভাইরাসের হিউম্যান ট্রায়ালের তৃতীয় পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও চলছে। এরই মধ্যে দেশটির করোনা টিকা ‘‌স্পুটনিক-ভি’ মস্কোর বেশিরভাগ ক্লিনিকে পৌঁছে গেছে। এদিকে তৃতীয় পর্যায়ের ট্রায়ালের মাঝেই এই প্রতিষেধকের ব্যাপক উৎপাদন চলছে এবং সেপ্টেম্বরেই বাণিজ্যিকভাবে এই ভ্যাকসিন বাজারে নিয়ে আসতে চলছে রাশিয়া। 

গত সপ্তাহেই প্রায় ৪০ হাজার মানুষের ওপর তৃতীয় পর্যায়ের পরীক্ষা শুরু করেছে পুতিন সরকার। একটি সাক্ষাৎকারে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বলছেন, ‘‌সেপ্টেম্বর থেকেই বাজারে আসতে শুরু করবে টিকা। ভ্যাকসিন নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলার পাশাপাশিই উৎপাদন চলবে।’‌ 

জানা গেছে, অক্টোবর নাগাদ প্রতিষেধক নিয়ে লাগাতার প্রচার শুরুর পরিকল্পনাও রয়েছে। সেপ্টেম্বরে চিকিৎসক ও শিক্ষক-শিক্ষিকাদের শরীরে এই প্রতিষেধক প্রয়োগ করা হবে। সেই ক্ষেত্রে সাফল্য এলে তারপরই দেশের বাকি অংশের মানুষদের প্রয়োগ করা হবে বলে জানানো হয়েছে। 

 

পেনাল্টি মিস লিওনেল মেসির
  • ২২ জুন ২০২৬
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ…
  • ২২ জুন ২০২৬
বিশ্বকাপের ৫৬ বছরের রেকর্ডে ভাগ বসাতে প্রস্তুত লিওনেল মেসি
  • ২২ জুন ২০২৬
প্রতিষ্ঠার দুই দশকে বিদেশি শিক্ষার্থী ভর্তি মাত্র চারজন, গত…
  • ২২ জুন ২০২৬
হোয়াটসঅ্যাপের দায়িত্ব পেলেন ভারতীয় উদ্যোক্তা কুনাল শাহ
  • ২২ জুন ২০২৬
অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে নামছে আর্জেন্টিনা
  • ২২ জুন ২০২৬