বিশ্বের সবচেয়ে দামি অভিনেতা 'দ্য রক' করোনায় আক্রান্ত

০৩ সেপ্টেম্বর ২০২০, ১১:২৭ AM

© ফাইল ফটো

সপরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 'দ্য রক' খ্যাত সাবেক রেসলার ও হলিউড অভিনেতা ডোয়াইন জনসন। গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) রক ইন্সটাগ্রামে ডোয়াইন জনসন নিজেই এমনটি জানান। তিনি সেখানে বলেন, তার স্ত্রী লরেন হাশিয়ান (৩৫) এবং তাদের দুই মেয়ে টিয়ানা এবং জেসমিন সকলেই করোনা পজিটিভ।

তিনি সেখানে আরো বলেন, 'কোভিড ১৯ একদমই ভিন্ন একটি জিনিস। এটি কোনো ইনজুরিতে পরার মতো কিছু নয়। যা আমি আগেও অনেকবার পড়েছি। তাই আমাদের আরো বেশি সতর্ক থাকতে হবে। আমি সবসময় চেষ্টা করেছি আমার পরিবারকে সুরক্ষা দিতে। কিন্তু তবুও তারা সবাই করোনায় নেগেটিভ হয়েছে। আমরা ইতিমধ্যে ঘরের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে চলা শুরু করেছি। সবার কাছে প্রার্থনা চাইছি।'

জানা গেছে, 'কোভিড ১৯ শনাক্ত হলেও এখন পর্যন্ত সবাই ভালো আছেন। সাধারণ উপসর্গ ব্যতীত তেমন কিছু দেখা যায়নি বলে এখনই হাসপাতলে ভর্তি হওয়ার ব্যাপারে ভাবছে না রকের পরিবার, রোগের ধরন অনুযায়ী তারা ট্রিটমেন্ট নিয়ে চিন্তা করবেন।

প্রসঙ্গত, চলতি বছরেই বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতার স্বীকৃতি পেয়েছেন জনসন। কদিন আগেই ঘোষণা এসেছে তুমুল জনপ্রিয় 'ফাস্ট এন্ড ফিউরিয়াস' সিরিজের শেষ কিস্তিতে দেখা যাবে তাকে।

পেনাল্টি মিস লিওনেল মেসির
  • ২২ জুন ২০২৬
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ…
  • ২২ জুন ২০২৬
বিশ্বকাপের ৫৬ বছরের রেকর্ডে ভাগ বসাতে প্রস্তুত লিওনেল মেসি
  • ২২ জুন ২০২৬
প্রতিষ্ঠার দুই দশকে বিদেশি শিক্ষার্থী ভর্তি মাত্র চারজন, গত…
  • ২২ জুন ২০২৬
হোয়াটসঅ্যাপের দায়িত্ব পেলেন ভারতীয় উদ্যোক্তা কুনাল শাহ
  • ২২ জুন ২০২৬
অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে নামছে আর্জেন্টিনা
  • ২২ জুন ২০২৬