হাসপাতালে ভর্তি ছেলের অবস্থা খারাপ শুনে মায়ের আত্মহত্যার চেষ্টা

০২ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৪ AM

রাজধানীর মোহাম্মাদপুরের লালমাটিয়ায় ঢাকা শিশু ও নবজাতক জেনারেল হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে রিমা (২৬) নামের এক নারী আত্মহত্যার চেষ্টা করেছেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার আলোকদিয়া ভূইয়াবাড়ি এলাকায়। বাবার নাম হাশেম মিয়া। স্বামীর নাম মো. ডালিম।

রিমার চাচাতো বোন জামাই রোহান পারভেজ জানান, তার একমাত্র ছেলে তাসিনের (৩) পাইলসের সমস্যা রয়েছে। ৮-১০ দিন আগে দ্বিতীয় দফায় তাকে লালমাটিয়ার ঢাকা শিশু ও নবজাতক জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ৩-৪ দিন আগে তার পাইলসের অপারেশন করা হয়। এরপর থেকে সে ওই হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) ভর্তি আছে।

তিনি আরও জানান, চিকিৎসকরা জানিয়েছেন তাসিনের অবস্থা ভালো না। এই খবর জানার পরে রিমা সন্ধ্যার দিকে স্বজনদের বলেন, ‘আমি বাইরে থেকে একটু আসছি’। এর কিছুক্ষণ পরেই শোনা যায়, তিনি ছাদ থেকে লাফিয়ে পড়েছেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। ছাদ থেকে লাফিয়ে পড়েছেন নাকি এমনিতেই পড়ে গেছেন তা বলতে পারছি না। তবে সন্তানের শারীরিক অবস্থা নিয়ে তিনি হতাশাগ্রস্ত ছিলেন।

হাসপাতালের ম্যানেজার মো. আমিনুর রহমান জানান, হাসপাতালটি আটতলা। হাসপাতালের ছাদে নামাজের জায়গা রয়েছে। আর চারপাশে বাউন্ডারি দেয়া। ছাদ থেকে এমনিতেই পড়ে যাওয়ার মত উপায় নেই। আমাদের মনে হচ্ছে, তিনি লাফিয়ে নিচে পড়তে পারেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া জানান, ওই নারীর অবস্থা শঙ্কটাপন্ন। তার চিকিৎসা চলছে।

‘নতুন কুঁড়ি স্পোর্টসে সাতক্ষীরা থেকে উঠে আসবে জাতীয় মানের খ…
  • ২৭ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে বিএসআরএম গ্রুপ, আবেদ…
  • ২৭ এপ্রিল ২০২৬
নানাকে বানালেন বাবা, মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হওয়ার চেষ্টা
  • ২৭ এপ্রিল ২০২৬
সমস্যায় জর্জরিত পাবিপ্রবির গণতন্ত্র হল, ভোগান্তিতে শিক্ষার্…
  • ২৭ এপ্রিল ২০২৬
পাল্টাপাল্টি অবস্থানে শিক্ষার্থী-ছাত্রদল, থমথমে রুয়েট
  • ২৭ এপ্রিল ২০২৬
চোরাচালান মামলায় চীনা নাগরিকসহ তিন আসামি কারাগারে 
  • ২৭ এপ্রিল ২০২৬