বিদ্যানন্দের ভাসমান হাসপাতাল ‘জীবন খেয়ার’ যাত্রা

০২ সেপ্টেম্বর ২০২০, ০৭:১১ AM

উপকূলীয় এলাকা এবং চরাঞ্চলের মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের জন্য ‘জীবন খেয়া’ নামে একটি ভাসমান হাসপাতাল চালু হয়েছে। মঙ্গলবার দুপরে খুলনার দাকোপ উপজেলার বানীশান্ত পল্লীতে চিকিৎসা প্রদানের মাধ্যমে এ হাসপাতালের যাত্রা করে।

স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং বাংলাদেশ কোস্টগার্ডের যৌথ উদ্যোগে এ ভাসমান হাসপাতাল চালু করা হয়েছে।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের মেডিক্যাল টিম প্রধান ডা. হোসাইন করিম জানান, ৮ জন চিকিৎসক, ২ জন দন্ত এবং ২ জন চক্ষু বিশেষজ্ঞ নিয়ে এই ভাসমান হাসপাতালটি আগামী দুই মাস খুলনা, বরিশাল, চাঁদপুর, মুন্সীগঞ্জ, লক্ষীপুর হয়ে নোয়াখালীর ২০টি স্পটে ক্যাম্প করে চিকিৎসাসেবা প্রদান করবে।

ডা. হোসাইন করিম আরও জানান, উদ্বোধনী দিনে বানীশান্তা পল্লীতে তারা ব্যাপক সাড়া পেয়েছেন। চিকিৎসাসেবার পাশাপাশি তারা বিনামূল্যে ওষুধ প্রদান ও ত্রাণ বিতরণ কার্ষক্রম করবেন।

পেনাল্টি মিস লিওনেল মেসির
  • ২২ জুন ২০২৬
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ…
  • ২২ জুন ২০২৬
বিশ্বকাপের ৫৬ বছরের রেকর্ডে ভাগ বসাতে প্রস্তুত লিওনেল মেসি
  • ২২ জুন ২০২৬
প্রতিষ্ঠার দুই দশকে বিদেশি শিক্ষার্থী ভর্তি মাত্র চারজন, গত…
  • ২২ জুন ২০২৬
হোয়াটসঅ্যাপের দায়িত্ব পেলেন ভারতীয় উদ্যোক্তা কুনাল শাহ
  • ২২ জুন ২০২৬
অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে নামছে আর্জেন্টিনা
  • ২২ জুন ২০২৬