অক্সফোর্ডের ভ্যাকসিন পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছি: স্বাস্থ্যমন্ত্রী

৩১ আগস্ট ২০২০, ০৫:৩৬ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ফটো

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা চীনের ভ্যাকসিন টেস্টের অনুমোদন দিয়েছি। ইতোমধ্যে অক্সফোর্ডের ভ্যাকসিন বাংলাদেশে দেওয়ার প্রতিশ্রুতি আমরা পেয়েছি। সেটা ভারতের সেরাম কোম্পানি রেডি করছে এবং বেক্সিমকো এই সেরামের সাথে মিলে যৌথভাবে বাংলাদেশে দেওয়ার ব্যবস্থা নেবে। সরকারিভাবেও এ বিষয়ে আলোচনা হয়েছে।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে অক্সফোর্ডের টিকার পরীক্ষামূলক প্রয়োগের বিষয়ে এখনও তারা কিছু বলেনি। আমরা অপেক্ষা করছি বাংলাদেশের কাছে অক্সফোর্ডের কী কী জানার আছে।

পড়ুন: অক্সফোর্ডের ভ্যাকসিন বাংলাদেশে আনবে বেক্সিমকো

রাশিয়ার টিকা সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা রাশিয়াতে চিঠি পাঠিয়ে দিচ্ছি, ভ্যাকসিনের বিষয়ে রাশান অ্যাম্বসেডরও কথা বলেছে। চিঠি ফরেন মিনিস্ট্রির মাধ্যমে রাশিয়ার হেলথ মিনিস্টারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তারা জিটুজি করতে চায়, তারা বলেছে বাংলাদেশে যদি ভ্যাকসিন তৈরি করার ফ্যাসিলিটি থাকে তাহলে তারা বাংলাদেশেও তৈরি করার জন্য অনুমোদন দিতে পারে।

সচিবালয়ে কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোরিয়া আমাদের সাথে তাদের অভিজ্ঞতা শেয়ার করতে চায়। তারা সফলতার সাথে করোনাভাইরাস মোকাবেলা করেছে, কিন্তু আবার তাদের সংক্রমণ দেখা গিয়েছে বড় আকারে। তারা বেশ কয়েকটি পিসিআর মেশিন ও কিট দেবেন বলে পত্র দিয়ে গেছেন।

তিনি বলেন, কিছু দিন আগে সরকার যে অ্যান্টিজেন টেস্ট অনুমোদন করেছে সেই অ্যান্টিজেন টেস্ট বিষয়ে সাহায্য করবে এবং ৭ লাখ ডলারের কিট আমাদের দেবে। অল্প দিনের মধ্যে সেগুলো আমাদের হাতে আসবে।

পেনাল্টি মিস লিওনেল মেসির
  • ২২ জুন ২০২৬
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ…
  • ২২ জুন ২০২৬
বিশ্বকাপের ৫৬ বছরের রেকর্ডে ভাগ বসাতে প্রস্তুত লিওনেল মেসি
  • ২২ জুন ২০২৬
প্রতিষ্ঠার দুই দশকে বিদেশি শিক্ষার্থী ভর্তি মাত্র চারজন, গত…
  • ২২ জুন ২০২৬
হোয়াটসঅ্যাপের দায়িত্ব পেলেন ভারতীয় উদ্যোক্তা কুনাল শাহ
  • ২২ জুন ২০২৬
অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে নামছে আর্জেন্টিনা
  • ২২ জুন ২০২৬