বঙ্গবন্ধু কর্নারে গবেষণার সুযোগ পাবে শিক্ষার্থীরা: উপাচার্য

৩১ আগস্ট ২০২০, ০৫:২২ PM

© ফাইল ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া বলেছেন,‘বঙ্গবন্ধু কর্নার’ এ জ্ঞান পিপাসু শিক্ষার্থীরা গবেষণার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আরো জানার সুযোগ পাবে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের কেন্দ্রীয় লাইব্রেরীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব শতবর্ষ-২০২০ উপলক্ষে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, এখানে বসে শিক্ষার্থীরা পাঠচর্চার মাধ্যমে বঙ্গবন্ধুর সংগ্রামী কর্মময় জীবন ও রাজনৈতিক জীবনসহ নানা বিষয়ে কাজ করার সুযোগ পাবেন।

বঙ্গবন্ধুর হত্যার কথা স্মরণ কলে উপাচার্য বলেন, ১৯৭৫ সালের পনেরই আগষ্টে চক্রান্তকারী খুনিরা বঙ্গবন্ধুসহ ১৮ জনকে নির্মমভাবে হত্যা করেছে। এসব ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধেও ষড়যন্ত্র করেছিল। কিন্তু বঙ্গবন্ধুর জীবন ও আদর্শকে বাঙালির হৃদয় থেকে মুছে ফেলতে পারেনি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. সাহানা রহমান (শিক্ষা), অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম (প্রশাসন), অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন (গবেষণা ও উন্নয়ন), কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক হৃদরোগ বিশেষজ্ঞ কবি অধ্যাপক ডা. মো. হারিসুল হক বক্তব্য রাখেন।

খাল খনন কর্মসূচি নিয়ে বিএনপির দুপক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া
  • ২৩ মার্চ ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়ুন তুরস্কে, উপবৃত্তি-আবা…
  • ২৩ মার্চ ২০২৬
যুক্তরাজ্য বৃদ্ধি করছে সব ধরনের ভিসা ও নাগরিকত্ব ফি
  • ২৩ মার্চ ২০২৬
ভিন্ন আঙ্গিকে আদিবাসী শিক্ষার্থীদের ঈদ উদযাপন
  • ২৩ মার্চ ২০২৬
হাবিবুল বাশারকে প্রধান করে জাতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক…
  • ২৩ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে দর্শনার্থীদের ভীড়ে মাভাবিপ্রবি যেন এক মিলনমেলা
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence