করোনায় আরও ৩২ জনের মৃত্যু, আক্রান্ত ২১৩১

২৯ আগস্ট ২০২০, ০২:৩৩ PM

© ফাইল ফটো

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই দিনে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ১৩১ জন। এ নিয়ে দেশে মোট ৪ হাজার ২০৬ জন কোভিড-১৯ রোগী মারা গেলেন। এছাড়াও এখন পর্যন্ত ভাইরাসটিতে মোট শনাক্ত হলেন ৩ লাখ ৮ হাজার ৯২৫ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৮ জন এবং মোট সুস্থ ১ লাখ ৯৮ হাজার ৮৬৩ জন। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৬৮৯টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ১৩১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত ৩ লাখ ৮ হাজার ৯২৫।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ২৩ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ২৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৪ দশমিক ৩৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ।

পেনাল্টি মিস লিওনেল মেসির
  • ২২ জুন ২০২৬
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ…
  • ২২ জুন ২০২৬
বিশ্বকাপের ৫৬ বছরের রেকর্ডে ভাগ বসাতে প্রস্তুত লিওনেল মেসি
  • ২২ জুন ২০২৬
প্রতিষ্ঠার দুই দশকে বিদেশি শিক্ষার্থী ভর্তি মাত্র চারজন, গত…
  • ২২ জুন ২০২৬
হোয়াটসঅ্যাপের দায়িত্ব পেলেন ভারতীয় উদ্যোক্তা কুনাল শাহ
  • ২২ জুন ২০২৬
অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে নামছে আর্জেন্টিনা
  • ২২ জুন ২০২৬