করোনায় আরও ৪৫ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ২৪৩৬

২৭ আগস্ট ২০২০, ০৩:৪২ PM

© ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ জন। এখন পর্যন্ত প্রাণঘাতি এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ১২৭ জনে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৪৩৬ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন ৩ লাখ ৪ হাজার ৫৮৩ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও তিন হাজার ২৭৫ জন। এতে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ ৯৩ হাজার ৪৫৮ জনে।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে করোনাবিষয়ক স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে আরো বলা হয়, শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৫ হাজার ৫০১টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ১২৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৮৫।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের পুরুষ ৩৪ জন এবং নারী ১১ জন। হাসপাতালে মারা গেছেন ৪২ জন এবং বাড়িতে মৃত্যু হয়েছে তিনজনের। তাদের মধ্যে ১০ বছরের বেশি বয়সী একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব ১১ জন এবং ষাটোর্ধ্ব ২৫ জন ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৬ দশমিক ১১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৩০ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৬৩ দশমিক ৫২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ।

পেনাল্টি মিস লিওনেল মেসির
  • ২২ জুন ২০২৬
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ…
  • ২২ জুন ২০২৬
বিশ্বকাপের ৫৬ বছরের রেকর্ডে ভাগ বসাতে প্রস্তুত লিওনেল মেসি
  • ২২ জুন ২০২৬
প্রতিষ্ঠার দুই দশকে বিদেশি শিক্ষার্থী ভর্তি মাত্র চারজন, গত…
  • ২২ জুন ২০২৬
হোয়াটসঅ্যাপের দায়িত্ব পেলেন ভারতীয় উদ্যোক্তা কুনাল শাহ
  • ২২ জুন ২০২৬
অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে নামছে আর্জেন্টিনা
  • ২২ জুন ২০২৬