করোনায় প্রাণ গেল এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আব্দুস শহীদের

২৩ আগস্ট ২০২০, ০১:২৬ PM

© সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আব্দুস শহীদ। আজ রোববার (২৩ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এনটিভির বিশেষ প্রতিনিধি শফিক শাহীন বলেন, ‘গত ২৭ জুলাই করোনা নিয়ে আব্দুস শহীদ কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হন। পরদিন তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি।’

এনটিভির অনলাইনের প্রতিবেদনে জানানো হয়েছে, আব্দুস শহীদ করোনাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। করোনায় আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন ছিলেন তিনি।

আব্দুস শহীদ এনটিভির আগে দৈনিক দিনকালের চিফ রিপোর্টার ছিলেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি। এছাড়া জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ছিলেন।

পেনাল্টি মিস লিওনেল মেসির
  • ২২ জুন ২০২৬
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ…
  • ২২ জুন ২০২৬
বিশ্বকাপের ৫৬ বছরের রেকর্ডে ভাগ বসাতে প্রস্তুত লিওনেল মেসি
  • ২২ জুন ২০২৬
প্রতিষ্ঠার দুই দশকে বিদেশি শিক্ষার্থী ভর্তি মাত্র চারজন, গত…
  • ২২ জুন ২০২৬
হোয়াটসঅ্যাপের দায়িত্ব পেলেন ভারতীয় উদ্যোক্তা কুনাল শাহ
  • ২২ জুন ২০২৬
অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে নামছে আর্জেন্টিনা
  • ২২ জুন ২০২৬