সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক করোনায় আক্রান্ত

১২ আগস্ট ২০২০, ১০:০২ AM

© ফাইল ফটো

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. শহীদুল হক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি এখন রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার অ্যালামনাই অ্যাসোসিয়েশন এ তথ্য জানায়।

তিনি রাজধানীর ইমপালস হাসপাতালে গত ৫ আগস্ট থেকে চিকিৎসাধীন বলে জানা যায়।

শহীদুল হক সচিব থেকে অবসর নেওয়ার পর নর্থ-সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (এসআইপিজি) সিনিয়র ফেলো হিসেবে দায়িত্ব পালন করছেন।

শহীদুল হক ২০১৩ সালের ১০ জানুয়ারি পররাষ্ট্র সচিবের দায়িত্ব পান। ২০১৮ সালের ৩০ জুলাই তিনি সিনিয়র সচিব হন। ওই বছরের ৩০ ডিসেম্বর তার চাকরির মেয়াদ শেষ হয়। এরপর তিনি চুক্তিতে আরও এক বছর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

 

পেনাল্টি মিসের পর প্রচণ্ড রাগ হয়েছিল, বলছেন মেসিই
  • ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫
  • ২৩ জুন ২০২৬
বেরোবিতে আর্জেন্টিনার খেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়
  • ২৩ জুন ২০২৬
মনে হচ্ছে আর্জেন্টিনায় আছি— ঢাবিতে এসে রাষ্ট্রদূত
  • ২৩ জুন ২০২৬
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা
  • ২৩ জুন ২০২৬
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৩ জুন ২০২৬