করোনায় আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২৬১১

০৮ আগস্ট ২০২০, ০২:২৫ PM

© ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬১১ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩২ জন। আজ শনিবার করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল শুক্রবার ২ হাজার ৮৫১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। আর একই দিনে ভাইরাসে আক্রান্ত হয়ে ২৭ জনের মৃত্যু হয়েছিল। 

ব্রিফিংয়ে জানানো হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২০ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ ১ লাখ ৪৬ হাজার ৬০৪ জন। এছাড়া এখন পর্যন্ত দেশে ২ লাখ ৫৫ হাজার ১১৩ জনের শনাক্ত হয়েছে। করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ৩৬৫ জন।

আজ করোনা নিয়ে অনলাইন ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩২ জন মারা গেছে যাদের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ৭ জন। এ পর্যন্ত পুরুষ শনাক্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। 

দেশে এর আগে গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এদিকে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে পুরুষের মৃত্যু বেশি হয়েছে বলে জানায়। 

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে নাসিমা সুলতানা বলেন, ‘রোগ প্রতিরোধে সচেষ্ট থাকুন, সচেতন থাকুন। তাহলে রোগ প্রতিরোধ করা সম্ভব।’

মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসার এমপিওভুক্তর উৎসব ভাতার চেক ছাড়
  • ১৩ এপ্রিল ২০২৬
জাবিতে স্টিকারবিহীন যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা
  • ১৩ এপ্রিল ২০২৬
সংসদে উপস্থাপিত ‘ভুল তথ্যের’ জবাব দিলেন সদ্যবিদায়ী ৫ কমিশন…
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ অবসরপ্রাপ্ত কনস্টেবলের, …
  • ১৩ এপ্রিল ২০২৬
চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না
  • ১৩ এপ্রিল ২০২৬