করোনা আক্রান্তের সংখ্যা আড়াই লাখ ছাড়ালো

০৭ আগস্ট ২০২০, ০২:১৭ PM

© ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৫১ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা গেছেন ২৭ জন। আজ শুক্রবার করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার ২ হাজার ৯৭৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। আর একই দিনে ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছিল। 

ব্রিফিংয়ে জানানো হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬০ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ ১ লাখ ৪৫ হাজার ৫৮৪ জন। এছাড়া এখন পর্যন্ত দেশে ২ লাখ ৫২ হাজার ৫০২ জনের শনাক্ত হয়েছে। করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ৩৩৩ জন।

আজ করোনা নিয়ে অনলাইন ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ জন মারা গেছে যাদের মধ্যে পুরুষ ২৪ জন ও নারী ৩ জন। এ পর্যন্ত পুরুষ শনাক্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। 

দেশে এর আগে গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এদিকে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে পুরুষের মৃত্যু বেশি হয়েছে বলে জানায়। 

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে নাসিমা সুলতানা বলেন, ‘রোগ প্রতিরোধে সচেষ্ট থাকুন, সচেতন থাকুন। তাহলে রোগ প্রতিরোধ করা সম্ভব।’

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence