করোনাভাইরাস একেবারে নির্মূল করা সম্ভব হবে না: ফাউসি

০৬ আগস্ট ২০২০, ০৩:৫১ PM

© ফাইল ফটো

মহামারি করোনা ভাইরাস একেবারে নির্মূল করা সম্ভব হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও করোনা টাস্কফোর্সের সদস্য ড. অ্যান্থনি ফাউসি। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বুধবার তিনি এমন কথা জানান।

ইউটিউবে পোস্ট করা ওই সাক্ষাৎকারে ফাউসি বলেন, করোনা ভাইরাস একজনের শরীর থেকে অন্যজনের শরীরে দ্রুত ছড়িয়ে পড়ে। আমি মনে করি না আমরা এই ভাইরাস পৃথিবী থেকে নির্মূল করা যাবে। তবে স্বাস্থ্যবিধি মেনে চললে এবং টিকা পেলে আমরা এই ভাইরাসের সংক্রমণ অনেকাই নিয়ন্ত্রণে রাখতে পারব। তবে ২০২০ সালের শেষ নাগাদ আমরা টিকা পাওয়ায় আশাবাদী। ভাইরাস নিয়ন্ত্রণে আনতে আমাদের আরও কিছু সময় লাগবে। আমরা অবশ্যই এটা করতে পারব।

এই ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে এরই মধ্যে বহু দেশ কাজ করলেও তার বিশ্বাস যুক্তরাষ্ট্রই সবার আগে এই ভ্যাকসিন বাজারে আনবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের তৈরি ভ্যাকসিন ‘নিরাপদ ও কার্যকর’ হবে। চলতি বছরের শেষ নাগাদ এই ভ্যাকসিন পাওয়া যাবে। ফাউসি বলেন, ‘আমি এটা বিশ্বাস করি না যে ভ্যাকসিন তৈরির দিক থেকে কোনো দেশ আমাদের চেয়ে এগিয়ে আছে। কিংবা এই ভ্যাকসিনের জন্য অন্য কোনো দেশের ওপর আমাদের নির্ভর করতে হবে।

বিশ্বে ভ্যাকসিন আবিষ্কারের দৌড়ে আছে ১৭৩টি উদ্যোগ। এর মধ্যে তৃতীয় ধাপের পরীক্ষায় পৌঁছাতে পেরেছে তিনটি, তবে কোনো ভ্যাকসিনের চূড়ান্ত সাফল্যের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। রাশিয়া তাদের একটি ভ্যাকসিনের চূড়ান্ত সাফল্য দাবি করলেও তা নিয়ে সংশয় রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের।

ফাউসির বিশ্বাস যুক্তরাষ্ট্রের ভ্যাকসিনই সবচেয়ে নিরাপদ হবে। যুক্তরাষ্ট্রে নির্বাচনকে সামনে রেখে ভ্যাকসিন দ্রুত আনার তোড়জোড় চলছে কিনা, এমন প্রশ্নের জবাবে ড. ফাউসি বলেন, আমি নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। তারা প্রতিশ্রুতি দিয়েছেন, এ সিদ্ধান্তে রাজনৈতিক বিষয়াদিকে হস্তক্ষেপ করতে দেবেন না।

 

বৈশাখী মেলার প্রস্তুতিতে সরগরম ময়মনসিংহের পালপাড়া
  • ১৩ এপ্রিল ২০২৬
মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসার এমপিওভুক্তর উৎসব ভাতার চেক ছাড়
  • ১৩ এপ্রিল ২০২৬
জাবিতে স্টিকারবিহীন যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা
  • ১৩ এপ্রিল ২০২৬
সংসদে উপস্থাপিত ‘ভুল তথ্যের’ জবাব দিলেন সদ্যবিদায়ী ৫ কমিশন…
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ অবসরপ্রাপ্ত কনস্টেবলের, …
  • ১৩ এপ্রিল ২০২৬