২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ২৯৭৭

০৬ আগস্ট ২০২০, ০২:২১ PM

© ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৭৭ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩৯ জন। আজ বৃহস্পতিবার করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল বুধবার ২ হাজার ৬৫৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। আর একই দিনে ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছিল। 

ব্রিফিংয়ে জানানো হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৪ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ ১ লাখ ৪৩ হাজার ৮২৪ জন। এছাড়া এখন পর্যন্ত দেশে ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জনের শনাক্ত হয়েছে। করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ৩০৬ জন।

আজ করোনা নিয়ে অনলাইন ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৯ জন মারা গেছে যাদের মধ্যে পুরুষ ৩২ জন ও নারী ৭ জন। এ পর্যন্ত পুরুষ শনাক্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। 

দেশে এর আগে গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এদিকে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে পুরুষের মৃত্যু বেশি হয়েছে বলে জানায়। 

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে নাসিমা সুলতানা বলেন, ‘রোগ প্রতিরোধে সচেষ্ট থাকুন, সচেতন থাকুন। তাহলে রোগ প্রতিরোধ করা সম্ভব।’

এ্যানির সঙ্গে ধাক্কাধাক্কির ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন সাবে…
  • ১৩ এপ্রিল ২০২৬
গরমে হাঁসফাঁস জনজীবন, এসি-কুলার ছাড়াই ঘর ঠান্ডা রাখার সহজ …
  • ১৩ এপ্রিল ২০২৬
গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, বাবাকে কুপিয়ে হত্যাচেষ্টা
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএসের মৌখিক পরীক্ষা বিশ্বাসযোগ্য করার পরামর্শ জনপ্রশাসন …
  • ১৩ এপ্রিল ২০২৬
তরুণদের প্রোডাক্টিভ সময় বিসিএস নষ্ট করছে : ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগে একদিনে ৬ ম্যাচ আয়োজনের পরিকল্পনা
  • ১৩ এপ্রিল ২০২৬