বেপরোয়া বাস কেড়ে নিল স্কুলশিক্ষকের প্রাণ

০৩ আগস্ট ২০২০, ০৩:০১ PM

© প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী গোলাম সারওয়ার কাউনাইন (৫৮) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত গোলাম সারওয়ার কাউনাইন পৌরসভা প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গোলাম সারওয়ার কাউনাইন উপজেলা পরিষদের সামনের সড়ক দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এসময় বেপরোয়া একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনায় সেখানেই ওই শিক্ষকের মৃত্যু হয়।

এদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার পরপরই বাসচালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি পুলিশ জব্দ করে থানায় নিয়ে এসেছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
বিশ্বমঞ্চে দুই দশকের মহাকাব্য: ফিরে দেখা ৩৯ ছুঁইছুঁই মেসির …
  • ২৩ জুন ২০২৬
এক রাতে যত গিনেস রেকর্ডে নাম লেখালেন মেসি
  • ২৩ জুন ২০২৬
রেকর্ডের পর রেকর্ড মেসির দখলে, বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ২৩ জুন ২০২৬
পেনাল্টি মিসের পর প্রচণ্ড রাগ হয়েছিল, বলছেন মেসিই
  • ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫
  • ২৩ জুন ২০২৬