দেশে ২৪ ঘণ্টায় কমেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

০১ আগস্ট ২০২০, ০২:২২ PM

© ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে ২ হাজার ১৯৯ জন শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে ২ লাখ ৩৯ হাজার ৮৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। আর এ পর্যন্ত ৩ হাজার ১৩২ জন মারা গেছেন।

আজ শনিবার (১ আগস্ট) করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য জানানো হয়। এর আগে গতকাল শুক্রবার দেশে করোনায় সংক্রমিত ২ হাজার ৭৭২ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। একই দিনে মারা গিয়েছিল ২৮ জন।

দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩ হাজার ১৩২ জন, মোট করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৯ হাজার ৮৬০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ১১৭ জন ও এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১ লাখ ৩৬ হাজার ২৫৩ জন। 

এদিকে আজ করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে বলা হয় গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৬ জন ও নারী ৫ জন। 

করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। এসময় অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে সব নির্দেশনা মেনে চলুন। আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে—এমন খাবার খাদ্যতালিকায় রাখুন।’

পেনাল্টি মিসের পর প্রচণ্ড রাগ হয়েছিল, বলছেন মেসিই
  • ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫
  • ২৩ জুন ২০২৬
বেরোবিতে আর্জেন্টিনার খেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়
  • ২৩ জুন ২০২৬
মনে হচ্ছে আর্জেন্টিনায় আছি— ঢাবিতে এসে রাষ্ট্রদূত
  • ২৩ জুন ২০২৬
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা
  • ২৩ জুন ২০২৬
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৩ জুন ২০২৬