দেশে করোনায় আরও ৪৮ জনের মৃত্যু

৩০ জুলাই ২০২০, ০২:২২ PM

© ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে ২ হাজার ৬৯৫ জন শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে ২ লাখ ৩৪ হাজার ৮৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪৮ জনের মৃত্যু হয়েছে। আর এ পর্যন্ত ৩ হাজার ৮৩ জন মারা গেছেন।

আজ বৃহস্পতিবার(৩০ জুলাই) করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য জানানো হয়। এর আগে গতকাল বুধবার দেশে করোনায় সংক্রমিত ৩ হাজার ৯ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। একই দিনে মারা গিয়েছিলেন ৩৫ জন।

দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন  ৩ হাজার ৮৩ জন, মোট করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৮৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২ হাজার ৬৬৮ জন ও এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১ লাখ ৩২ হাজার ৯৬০ জন। 

এদিকে আজ করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে বলা হয় গত ২৪ ঘণ্টায় ৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৩৬ জন ও নারী ১২ জন। 

করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। এসময় অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে সব নির্দেশনা মেনে চলুন। আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে—এমন খাবার খাদ্যতালিকায় রাখুন।’

আইপিএলে লজ্জার রেকর্ড বুমরাহর
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষ বরণে প্রস্তুত রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • ১৩ এপ্রিল ২০২৬
‘বিসিএসের প্রশ্ন তৈরির সময় ৪ দিন আন্ডারগ্রাউন্ডে থাকতে হয়, …
  • ১৩ এপ্রিল ২০২৬
৩৫৫ শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক করল মাউশি, তালিকা দেখুন এখানে
  • ১৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসাশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ এপ্রিল ২০২৬
বাঙ্কার-টানেল বানিয়ে কোনো লাভ হবে না: সারজিস
  • ১৩ এপ্রিল ২০২৬