দেশে ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু, বেড়েছে করোনা শনাক্ত

২৯ জুলাই ২০২০, ০২:১৯ PM

© ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে ৩ হাজার ৯ জন শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে ২ লাখ ৩২ হাজার ১৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। আর এ পর্যন্ত ৩ হাজার ৩৫ জন মারা গেছেন।

আজ বুধবার(২৯ জুলাই) করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য জানানো হয়। এর আগে গতকাল মঙ্গলবার দেশে করোনায় সংক্রমিত ২ হাজার ৯৬০ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। একই দিনে মারা গিয়েছিলেন ৩৫ জন।

দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন  ৩ হাজার ৩৫ জন, মোট করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৩২ হাজার ১৯৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২ হাজার ৮৭৮ জন ও এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১ লাখ ৩০ হাজার ২৯২ জন। 

এদিকে আজ করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে বলা হয় গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৩০ জন ও নারী ৫ জন। 

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। এসময় অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে সব নির্দেশনা মেনে চলুন। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে—এমন খাবার খাদ্যতালিকায় রাখুন।’

ইরান যুদ্ধ প্রায় শেষের পথে: ডোনাল্ড ট্রাম্প
  • ১৫ এপ্রিল ২০২৬
ঘুরে দাঁড়ালেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেই বাদ পড়ল…
  • ১৫ এপ্রিল ২০২৬
চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬