চবি উপাচার্যের স্বামী আর নেই

২৯ জুলাই ২০২০, ০৮:৪৪ AM
চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সঙ্গে স্বামী মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. লতিফুল আলম চৌধুরী

চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সঙ্গে স্বামী মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. লতিফুল আলম চৌধুরী © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের স্বামী মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. লতিফুল আলম চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। এছাড়া তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

পারিবার সূত্র জানায়, এর আগে গত ১৩ জুলাই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। এসময় তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়ে চিকিৎসা নেন। পরবর্তীতে ১ সপ্তাহ পর তিনি করোনামুক্ত হন। এরপর তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এছাড়া ১০ বছর আগে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। এতে তাঁর একটি কিডনি নষ্ট হয়ে যায়। পাশাপাশি তিনি বার্ধক্যজনিত রোগেও ভুগছিলেন।

সূত্র আরো জানায়, বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় চট্টগ্রাম ক্যান্টনমেন্টে তাঁর প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। জোহরের নামাজের পর নগরীর গরিবুল্লাহ শাহ এলাকায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে সেখানে দাফন করা হবে।

‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
বিশ্বমঞ্চে দুই দশকের মহাকাব্য: ফিরে দেখা ৩৯ ছুঁইছুঁই মেসির …
  • ২৩ জুন ২০২৬
এক রাতে যত গিনেস রেকর্ডে নাম লেখালেন মেসি
  • ২৩ জুন ২০২৬
রেকর্ডের পর রেকর্ড মেসির দখলে, বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ২৩ জুন ২০২৬
পেনাল্টি মিসের পর প্রচণ্ড রাগ হয়েছিল, বলছেন মেসিই
  • ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫
  • ২৩ জুন ২০২৬