করোনায় আরও ৩৭ জনের প্রাণহানি, আক্রান্ত ২৭৭২

২৭ জুলাই ২০২০, ০২:২৭ PM

© ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে ২ হাজার ৭৭২ জন শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে ২ লাখ ২৬ হাজার ২২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। আর এ পর্যন্ত ২ হাজার ৯৬৫ জন মারা গেছেন।

আজ সোমবার(২৭ জুলাই) করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য জানানো হয়। গতকাল রবিবার দেশে করোনায় সংক্রমিত ২ হাজার ২৭৫ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৫৪ জন।

দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন  ২ হাজার ৯৬৫ জন, এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ২৬ হাজার ২২৫ জন ও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৮০১ জন ও এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১ লাখ ২৫হাজার ৬৮৩ জন। 

এদিকে আজ করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে বলা হয় গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ২৬ জন ও নারী ১১ জন। 

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে সব নির্দেশনা মেনে চলুন। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে—এমন খাবার খাদ্যতালিকায় রাখুন।’

প্রাথমিকে বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণ বাড়তে পারে
  • ১৫ এপ্রিল ২০২৬
পাঁচ বছর মেয়াদি প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হচ্ছে …
  • ১৫ এপ্রিল ২০২৬
উদ্ভিজ্জ খাবার বেশি খেলে কমতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি
  • ১৫ এপ্রিল ২০২৬
চাঁদপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ১৩ হাজার শিক্…
  • ১৫ এপ্রিল ২০২৬
‘আপনাকে ইসলামাবাদেই থাকা উচিত, সেখানে বড় কিছু ঘটতে পারে’
  • ১৫ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ এপ্রিল ২০২৬