সন্তান প্রসবের পর করোনায় মারা গেলেন মেডিকেল কলেজছাত্রী

২৬ জুলাই ২০২০, ০৪:১৯ PM
শেফা ইসলাম তুলি

শেফা ইসলাম তুলি © সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজছাত্রী শেফা ইসলাম তুলি (২৫) মারা গেছেন। মৃত্যুর মাত্র দুই দিন আগে তিনি সন্তান প্রসব করেছিলেন। সদ্যোজাত ছেলেকেও বাঁচানো সম্ভব হয়নি। গতকাল রাতে ছেলের মৃত্যুর পর আজ রবিবার রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন শেফার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী। তিনি বলেন, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন তুলি। মাত্র দুই দিন আগে তিনি সন্তান প্রসব করেছিলেন।

তুলির সহপাঠী নাফিসা তাহসীন তরি বলেন, গত ২৪ জুলাই দুপুরে স্কয়ার হাসপাতালে একটি ছেলে সন্তানের জন্ম দেন তুলি। সে সময় শিশুটির অবস্থাও আশঙ্কাজনক ছিল। শিশুটিকে নবজাতক আইসিইউতে (এনআইসিইউ) ভেন্টিলেশনে রাখা হয়েছিল। গতকাল রাত ১০টার দিকে শিশুটি মারা গেছে। আর আজ তুলি মারা যান।

তরি বলেন, ‘আমি ও তুলি একই বর্ষের শিক্ষার্থী। আমাদের এখনো ফাইনাল পরীক্ষা বাকি।’

ইরানের সাথে ‘ফলপ্রসূ’ আলোচনার দাবি ট্রাম্পের; ৫ দিনের জন্য …
  • ২৩ মার্চ ২০২৬
উত্তর ইসরায়েলে সেনাবাহিনীর ছোড়া গোলায় ১ জন নিহত
  • ২৩ মার্চ ২০২৬
টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন শেষ ৪ এ…
  • ২৩ মার্চ ২০২৬
এখন থেকে মাতৃত্বকালীন ছুটি পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী …
  • ২৩ মার্চ ২০২৬
নওগাঁয় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেল সরকারি সহায়তা
  • ২৩ মার্চ ২০২৬
জেনে নিন কম খরচে মেডিকেলে পড়ার সেরা ৪ দেশ সম্পর্কে
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence