করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, আক্রান্ত ২৫২০

২৫ জুলাই ২০২০, ০২:২৯ PM

© ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৫২০ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় করোনায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। সব মিলে দেশে করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ২১ হাজার ১৭৮ জনের। মোট মারা গেছেন ২ হাজার ৮৭৪ জন।

শনিবার (২৫ জুলাই) দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে তথ্য উপস্থাপন করে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ১১৪ জন সুস্থ হয়েছেন। করোনা ভাইরাসে শুরু থেকে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ২২ হাজার ৩৯২ জন।

গতকাল শুক্রবার দেশে করোনায় ২ হাজার ৫৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় করোনায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অনলাইন ব্রিফিংয়ে নাসিমা সুলতানা বলেন, ‘নিজেকে সুরক্ষিত রাখুন। পরিবারকে সুরক্ষিত রাখুন। মাস্ক পরার বিষয়ে মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। সবাই মাস্ক পরুন।’

‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
বিশ্বমঞ্চে দুই দশকের মহাকাব্য: ফিরে দেখা ৩৯ ছুঁইছুঁই মেসির …
  • ২৩ জুন ২০২৬
এক রাতে যত গিনেস রেকর্ডে নাম লেখালেন মেসি
  • ২৩ জুন ২০২৬
রেকর্ডের পর রেকর্ড মেসির দখলে, বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ২৩ জুন ২০২৬
পেনাল্টি মিসের পর প্রচণ্ড রাগ হয়েছিল, বলছেন মেসিই
  • ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫
  • ২৩ জুন ২০২৬